• সমগ্র বাংলা

লালমনিরহাটে মাদকমুক্ত সমাজ গঠনে র‍‍্যাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: মাদকমুক্ত সমাজ গঠন ও তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে এক সচেতনতামূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‍‍্যাব)১৩ এর আয়োজনে অনুষ্ঠিত এ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহা:রাশেদুল হক প্রধান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান,জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক,১৫বিজিবি অধিনায়ক লে:কর্ণেল মেহেদী ইমাম।
র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র‍‍্যাব-১৩)'র কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সুশীল সমাজের প্রতিনিধি,আলোকিত লালমনিরহাট আন্দোলনের সদস্যবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীগন আলোচনায় অংশ নেন।এ সময় লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহ সৃষ্টির জন্য খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।

মন্তব্য (০)





image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

১

সাতকানিয়া প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরি...

image

কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পে রক্ষা পেলেন ৩ শতাধিক প...

২

নিউজ ডেস্ক : কক্সবাজারের হোটেলে আবারও আগুন লেগেছে। এবার শহরের সুগন্ধা পয...

image

গোপালপুরে জামায়াতের মনোনীত প্রার্থী ও ওয়ার্ড সভাপতিদের নি...

৩

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে টাঙ...

image

পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় টাকাসহ এলজিইডির প্রকৌশলী আটক

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় অবৈধ লেনদে...

image

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

৫

নিউজ ডেস্ক : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের মধুখালী উপজে...

  • company_logo