ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশের হার গত ৬ বছরের মধ্যে এবছর সব চেয়ে নিম্ন পর্য্যায়ে। এবার পাশের হার মাত্র ৫৮ দশমিক ৫ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছে ১৩ হাজার ৬৩৯ জন।
বরাবরের মত এবারেও ছাত্রদের তুলনায় ভাল ফলাফল অর্জন করেছে ছাত্রীরা। ছাত্রদের পাশের হার ৫৩ দশমিক ৩৩ শতাংশ অন্যদিকে ছাত্রীদের পাশের হার ৬৩ দশমিক ১ শতাংশ।২০২০ সালে শিক্ষাবোর্ড পাশের হার ছিল ৮২ দশমিক ৭৩ শতাংশ। ২০২১ সালে পাশের হার বেড়েছিল ৯৪ দশমিক ৮০ শতাংশে। পরবর্তী বছর গুলোতে কমতে থাকে পাশের হার। ধারাবাহিক ভাবে পাশের হার কমতে থাকায় গত বছর পাশের হার নেমে আসেছিল ৬৭ দশমিক ৩ শতাংশে। সেই সাথে কমেছে জিপিএ ৫ প্রাপ্তির হারও।
জানা গেছে, রেজিষ্ট্রেশন অনুযায়ী পরীক্ষার সংখ্যা ছিল ১ লাখ ৮৩ হাজার ৬৯৪ জন। এর মধ্যে সবকটি বিষয়ে অংশ করেছিল ১লাখ ৮০ হাজার ৭৫২জন।
শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বোরহান উদ্দিন জানিয়েছেন, গুনগত মানের শিক্ষা এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষার কারনে অন্যান্য শিক্ষাবোর্ডের মত দিনাজপুর শিক্ষা বোর্ডেও পাশের হার কমেছে। পাশাপাশি কোন পরীক্ষার্থীই এবার পাশ করতে পারেনি, বোর্ডের তালিকায় এবার উঠেছে ১৮টি স্কুলের নাম। ফলাফল খারাপের কারন অনুসন্ধানসহ সংশ্লিষ্ট স্কুলের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ।
প্রত্যাশিত এবং শতভাগ ফলাফল অর্জন করায় আনন্দ উল্লাসে মাতেন শিক্ষক শিক্ষার্থীরা। ভবিষ্যতে প্রতিষ্ঠিত পেশায় জীবন গড়ার স্বপ্ন দেখছে অনেক শিক্ষার্থী।
অন্যদিকে শিক্ষার্থীদের মেধা বিকাশে নিবিড় তত্বাবধান এবং গৃহিত কৌশল সফল হওয়ায় খুশীতে ভাসছেন সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষার্থীরা।
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় কোনো ধরনের ...
লালমনিরহাট প্রতিনিধি: মাদকমুক্ত সমাজ গঠন ও তরুণ প্রজন্ম...
নিউজ ডেস্কঃ জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাই...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ একসময় আরতি মার্ডির সকাল শুরু হতো কাজের ...
নওগাঁ প্রতিনিধি: সৌদি আরবের রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়...

মন্তব্য (০)