ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে মৎস্য সম্পদ সুরক্ষায় রেলবাজার (অমৃতকুন্ডা) হাটে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করে ভ্রাম্যমান আদালত।
চাটমোহর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তর জানান, চাটমোহর সহ চলনবিল অঞ্চলে মৎস্য সম্পদ সুরক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে রবিবার (৯ আগষ্ট) সকালে উপজেলার অমৃতকুন্ডা হাটে অভিযান চালিয়ে দুই বস্তা অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে চাটমোহর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল মাহমুদ জনসম্মুখে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করেন।
তিনি আরো জানান, চাটমোহর উপজেলার বিভিন্ন হাটবাজারে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল হর হামেশাই বিক্রি হচ্ছে। সকল অবৈধ জাল তৈরি ও বিক্রি বন্ধে প্রশাসনের নিয়মিত অভিযানের সাথে সাথে সাধারণ মানুষ ও এলাকাবাসীর সচেতনতা প্রয়োজন বলে মন্তব্য করেন এই কর্মকর্তা।
সাতকানিয়া প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরি...
নিউজ ডেস্ক : কক্সবাজারের হোটেলে আবারও আগুন লেগেছে। এবার শহরের সুগন্ধা পয...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে টাঙ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় অবৈধ লেনদে...
নিউজ ডেস্ক : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের মধুখালী উপজে...

মন্তব্য (০)