ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : ৩ দিন আগে গত মঙ্গলবার সৈয়দপুরে নিখোজ যুবক রিপন আহমেদের পচন ধরা লাশ আজ শুক্রবার সকালে দিনাজপুর সদরের রামডুবি এলাকায় উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। তাকে অন্যত্র হত্যার পর হন্তারকরা ঘটনাস্হলে লাশ ফেলে রেখেছিল বলে পুলিশের ধারনা। হত্যার কারন এবং জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চালাচ্ছেন তারা।
রিপন আহমেদ (২৮) নীলফামারী জেলার সৈয়দপুরের ঢেলাপীরের বাসিন্দা মতিন আহমেদের ছেলে। পেশায় সে অটো চালক।
জানা গেছে, দিনাজপুর রংপুর মহা সড়কের দিনাজপুর সদরের সুন্দরবন ইউনিয়নের রামডুবি এলাকায় একটি কালভাটের পানিতে ভাসছিল পচন ধরা অজ্ঞাত পরিচয় একটি লাশ। খবর পেয়ে লাশ উদ্ধারের আগে লাশের পাশে পরিত্যক্ত অবস্হায় একটি মোবাইল ফোন খুজে পায় পুলিশ। সেই ফোনের সহায়তায় লাশের পরিচয় শনাক্ত করেছে তারা।
কোতয়ালী থানার ইনচার্জ নুরুন নবী জানান, ঘটনাস্থলে রিপনের লাশ সনাক্ত করেছেন পিতা মতিন আহমেদ।
যোগাযোগ করা হলে রিপনের ভগ্নিপতি জাবেদ জানান, দুই কন্যা সন্তানের জনক রিপন। গত মঙ্গলবার দুপুরে স্ত্রীর সঙ্গে কথা বলে অটো বাইক ছাড়াই বাড়ী থেকে বের হয়ে আর ফিরেনি রিপন। তার নিখোজের বিষয়ে গতকাল বৃহস্পতিবার সৈয়দপুর থানায় সাধারন ডাইরি করেছে তার বোন। পুলিশের মাধ্যমে খবর পেয়ে আজ শুক্রবার তার পচন ধরা লাশ সনাক্ত করেছেন তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ইনচার্জ রেজাউল করিম রেজা।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদের প্রবল ...
নিউজ ডেস্ক : সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুই যাত্...
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী...
নিউজ ডেস্ক : ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটার ...
নিউজ ডেস্কঃ সিলেটের ওসমানীনগরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি...

মন্তব্য (০)