• সমগ্র বাংলা

জুলাই আন্দোলন কোটার জন্য নয়, স্বৈরাচারের পতনের জন্য ছিল: শামা ওবায়েদ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : বিএনপির পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, "জুলাইয়ের যোদ্ধারা কোটার দাবিতে নয়, ১৭ বছরের গুম, খুন, সন্ত্রাস, নির্যাতন ও স্বৈরাচারী শাসনের অবসান ঘটাতেই রাজপথে নেমেছিলেন।"

বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার শহীদ আকরামুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজিত জুলাই বিজয় র‍্যালি-পরবর্তী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, "এই বিজয় কোনো ব্যক্তি বা দলের নয়, এটি দেশের ১৮ কোটি মানুষের বিজয়।" পাশাপাশি তিনি দাবি করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে উন্নয়নের লক্ষ্যে কাজ করছেন।

উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোদাররেস আলী ইছা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল এবং সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ।

এ সময় জেলা, উপজেলা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

image

ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ...

ময়মনসিংহ  প্রতিনিধি: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষি...

image

উত্তেজনার পর ঐক্যের ছবি, জুলাই দিবসে একসঙ্গে ছাত্রদল-ছাত্...

রংপুর ব্যুরো: টানা তিন দিনের উত্ত...

  • company_logo