• আন্তর্জাতিক

‎ওমানের সঙ্গে চুক্তি হলেও সাথে সাথেই হরমুজ খোলা হবে না : ইরান

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ হরমুজ প্রণালিতে ভবিষ্যতে জাহাজ চলাচলের ব্যবস্থা নিয়ে ওমানের সঙ্গে কোনো সমঝোতা হলেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথটি তাৎক্ষণিকভাবে খুলে দেওয়া হবে না বলে জানিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এক তথ্যপ্রাপ্ত সূত্রের বরাতে এ খবর জানিয়েছে।

‎ওই সূত্রের দাবি, হরমুজ প্রণালিতে ভবিষ্যতে জাহাজ চলাচলের নিয়মকানুন নিয়ে আলোচনা কেবল তেহরান ও মাসকাটের মধ্যেই হচ্ছে। এর সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করা হয়েছে।
‎
‎সূত্রটি জানায়, ‘হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ব্যবস্থা নিয়ে ইরান ও ওমানের মধ্যে সম্ভাব্য কোনো সমঝোতার সঙ্গে এই প্রণালি তাৎক্ষণিকভাবে খুলে দেওয়ার কোনো সম্পর্ক নেই।’
‎
‎আইআরআইবির প্রতিবেদনে বলা হয়, ইরান ও ওমানের মধ্যে সমঝোতা হলেও তেহরান যেসব কর্মকাণ্ডকে ‘যুক্তরাষ্ট্রের লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করছে, সেগুলো অব্যাহত থাকলে হরমুজ প্রণালি বন্ধই থাকবে।
‎
‎ইরানি সূত্রটির ভাষায়, ‘যুক্তরাষ্ট্রের আচরণে পরিবর্তন এবং তাদের লঙ্ঘনের অবসানের ওপরই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া নির্ভর করছে।’
‎
‎এর আগে, ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, ওমানের সঙ্গে নতুন একটি নৌপথ চালুর বিষয়ে সমঝোতার কাছাকাছি পৌঁছেছে তেহরান। তবে এ ক্ষেত্রে আলোচনায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ করতে হবে বলেও ইরানের পক্ষ থেকে শর্ত দেওয়া হয়েছে বলে জানানো হয়।
‎
‎ইরানি কর্মকর্তারা এর আগেও একাধিকবার অভিযোগ করেছেন, সামরিক হুমকি দিয়ে ওয়াশিংটন আলোচনায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে এবং সমঝোতা বিলম্বিত করছে।
‎
‎ফলে ওমানের সঙ্গে জাহাজ চলাচল নিয়ে কোনো সমঝোতা হলেও হরমুজ প্রণালি কবে খুলবে, তা নির্ভর করছে মূলত যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমানো এবং তেহরানের ভাষায় মার্কিন ‘লঙ্ঘন’ বন্ধ হওয়ার ওপর।

মন্তব্য (০)





image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

১

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৩

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৪

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

৫

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

  • company_logo