• লিড নিউজ
  • প্রশাসন

৫ আগস্ট ঘিরে সুনির্দিষ্ট হুমকি নেই, তবে বাড়ানো হয়েছে নজরদারি: ডিএমপি

  • Lead News
  • প্রশাসন

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আগামী ৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

‎ডিএমপি সূত্রে জানা যায়, দিবসটিকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় রাজধানীর প্রতিটি প্রবেশমুখ সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট ও তল্লাশি জোরদার করা হয়েছে। প্রধান প্রধান অনুষ্ঠানস্থল এবং 'জুলাই স্মৃতিস্তম্ভ' এলাকাকে বিশেষ নিরাপত্তার আওতায় এনে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে।

‎যেসব স্থানে সাধারণ মানুষের বেশি সমাগম ঘটবে, সেখানে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ-স্কোয়াডের সমন্বয়ে বিশেষ সুইপিং কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি ডিবি, সিটিটিসি, সিটিএসবি এবং আইএডি-র গোয়েন্দা দল সাদা পোশাকে মাঠে সক্রিয় রয়েছে।

‎জরুরি পরিস্থিতি তাৎক্ষণিকভাবে মোকাবিলা করতে প্রস্তুত রাখা হয়েছে পর্যাপ্ত সংখ্যক কুইক রেসপন্স টিম। নিয়মিত ডিএমপি ফোর্সের পাশাপাশি র‍্যাব ও সিআইডি যৌথভাবে নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করবে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণে ডিএমপির উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সরাসরি মাঠে থেকে ডিউটি তদারকি করবেন।

মন্তব্য (০)





image

‎রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩১, মামলা ২৩

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ...

image

‎পথে ৩ বার ফসকে যান ডেভিড ইমন, নেটওয়ার্ক এড়াতে ব্যবহার ক...

নিউজ ডেস্কঃ পাহাড়তলী এলাকায় যুবদল নেতা মাসুদ চৌধুরীকে প্রক...

image

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৯, উদ্ধার বিদেশি পিস্তল-গুলি

নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...

image

মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা পুলিশ হেড...

নিউজ ডেস্কঃ প্রতিটি মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপর...

image

দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার

নিউজ ডেস্কঃ সরকারের ঘোষিত অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারে...

  • company_logo