• লিড নিউজ
  • রাজনীতি

হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (৩ আগস্ট) বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (আইডিইবি) ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা যদি ডিসেম্বরে দেশে আসে, তবে এয়ারপোর্ট থেকেই তাকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে- এ নিয়ে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। বাংলাদেশের আপামর জনগণ, ১৪০০ শহীদ পরিবার, তিন লাখ আহত এবং লাখ-কোটি ছাত্র-জনতা সেদিন ঢাকার রাজপথে থাকবে। তাকে সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে এবং ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে ঘরে ফিরব না।

তিনি বলেন, আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বলা হচ্ছে- আপনারা এটা একবার করে দেখেন। আপনাদের যদি হিম্মত থাকে, তবে আওয়ামী লীগকে পুনর্বাসন করে বাংলাদেশে রাজনীতি করার পরিকল্পনা বাস্তবায়ন করে দেখান। কার কতটুকু সাহস ও হিম্মত আছে, তা মাঠে নামলেই দেখা যাবে।

মন্তব্য (০)





image

বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয...

image

বিএনপি ফ্যাসিবাদের সময়ের নির্বাচনের আলামত ফিরিয়ে আনার চে...

নিউজ ডেস্কঃ ফ্যাসিবাদের সময় আয়োজিত নির্বাচনের আলামত ফিরিয়...

image

ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না: জামায়াত আমির

নিউজ ডেস্ক : বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমি...

image

আমার ‘সব তথ্য ফাঁস’ করে দাও: পাটওয়ারীকে রাশেদ

 নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) মো....

image

সাবেক শিবির সভাপতি জাহিদ ও মনিরা শারমিনের পাল্টাপাল্টি পো...

নিউজ ডেস্ক : হবিগঞ্জসহ দেশের কয়েকটি স্থানে জাতীয় নাগরিক পার্...

  • company_logo