• সমগ্র বাংলা

রাণীনগরে রেলওয়ে জমির খাজনা কমানোর দাবীতে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে রেলস্টেশন এলাকায় রেলওয়ের লিজকৃত দোকানঘরের খাজনা কমানোর দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে রাণীনগর রেলওয়ে স্টেশনের প্রধান প্রবেশদ্বারে এই কর্মসূচি পালন করেছে রাণীনগর রেল দোকান মালিক সমিতি।

নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় শতাধিক দোকানদার অংশগ্রহণ করেন। এসময় বক্তারা বলেন পূর্বের তুলনায় রেলের লিজকৃত দোকানগুলোর খাজনা অনেক বেশি বৃদ্ধি করা হয়েছে। পূর্বের রেট ছিলো প্রতি স্কয়ারফিট ১২টাকা এরপর ১৫টাকা এবং সর্বশেষ বর্তমানে ৩০টাকা করা হয়েছে। যা গরীব ও অসহায় দোকান মালিকদের জন্য পরিশোধ করা খুব অসহনীয় ও কষ্টসাধ্য হয়ে পড়েছে। বর্তমানে ব্যবসায়িক মন্দা, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি এবং স্থানীয় অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় এই বর্ধিত খাজনা দোকান মালিকদের জন্য বড় ধরণের আর্থিক চাপ সৃষ্টি করবে। আমরা সব সময় নিয়মিত ভাবে খাজনা পরিশোধ করে সরকারের রাজস্ব খাতে সহযোগিতা করে আসছি। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তাই রেলস্টেশন এলাকার লিজৃকৃত দোকানগুলোর খাজনার হার পুনর্বিবেচনা করে যৌক্তিক ও সহনীয় পর্যায়ে নির্ধারণের দাবী জানান বক্তারা। যদি দ্রুত খাজনা সহনীয় পর্যায়ে নির্ধারণ করা না হয় তাহলে আগামীতে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী প্রদান করেন রেল দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ।

এসময় বক্তব্য রাখেন বিগ বাজার মার্কেটের স্বত্বাধিকারী মোখলেছুর রহমান, বীরমুক্তিযোদ্ধা মুকুল মিনা, খালেকুজ্জামান রায়হান, আবু নাসের টনি, ঝন্টু প্রমুখ।

মন্তব্য (০)





image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

১

সাতকানিয়া প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরি...

image

কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পে রক্ষা পেলেন ৩ শতাধিক প...

২

নিউজ ডেস্ক : কক্সবাজারের হোটেলে আবারও আগুন লেগেছে। এবার শহরের সুগন্ধা পয...

image

গোপালপুরে জামায়াতের মনোনীত প্রার্থী ও ওয়ার্ড সভাপতিদের নি...

৩

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে টাঙ...

image

পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় টাকাসহ এলজিইডির প্রকৌশলী আটক

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় অবৈধ লেনদে...

image

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

৫

নিউজ ডেস্ক : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের মধুখালী উপজে...

  • company_logo