ছবিঃ সিএনআই
ময়মনসিংহ প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের মুক্তাগাছায় গণমিছিল অনুষ্ঠিত হয়।
শনিবার (১ আগস্ট) বিকেল ৫টায় মুক্তাগাছা আব্বাসিয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে এ গণমিছিল শুরু হয়। গণমিছিলের মূল উদ্দেশ্য হলো গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবি তুলে ধরা।
এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবি জানানো হয়। গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এডভোকেট মতিউর রহমান আকন্দ।
সমাবেশে বক্তারা জুলাই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, শহীদদের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠা এবং গণভোটের মাধ্যমে প্রাপ্ত জনগণের রায় দ্রুত বাস্তবায়নের জন্য জোর দাবী জানান। গণমিছিলে মুক্তাগাছার সর্বস্তরের জনগণ বৃষ্টিতে ভিজে অংশগ্রহণ করেন।
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: কেন্দ্র ঘোষ...
বগুড়া প্রতিনিধি : জুলাই শহীদদের অমর স্মৃতির প্রতি গভীর ...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে মৎস্যজীবিদের জীবিকা উন্নয়নে...
ফরিদপুর প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপ...

মন্তব্য (০)