• লিড নিউজ
  • আন্তর্জাতিক

শুভেন্দু অধিকারীকে হত্যার পরিকল্পনা? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলা থেকে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের (জেএম) সন্দেভাজন এক সদস্যকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) গভীর রাতে বর্ধমান শহরের একটি হাউজিং কমপ্লেক্সের ভাড়াবাসা থেকে হামিদ মণ্ডল নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে বাঁচতে তিনি গত দুই থেকে তিন মাস ধরে ওই ফ্ল্যাটে আত্মগোপন করে ছিলেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

হামিদের মোবাইল ফোন এবং অন্যান্য নথিপত্র থেকে উদ্ধার হওয়া তথ্য ইঙ্গিত দিচ্ছে, তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর নজরদারি চালাচ্ছিলেন এবং তার ওপর কোনো হামলার পরিকল্পনা করা হচ্ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ। 

তদন্তকারীদের ধারণা, ধৃত হামিদ পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের সঙ্গে যুক্ত এবং ২০১৯ সালের পুলওয়ামা হামলার অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে অভিযুক্ত সাজ্জাদ ভাটের ঘনিষ্ঠ সহযোগী। 

উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে হামলা চালিয়েছিল এক জইশ আত্মঘাতী জঙ্গি, যাতে ৪০ জন জওয়ান নিহত হয়েছিলেন।

শুক্রবার (৩১ জুলাই) ধৃত হামিদকে বর্ধমান আদালতে তোলা হয়। এদিকে স্থানীয় প্রতিবেশীদের দাবি, ওই ব্যক্তি গত দেড় বছর ধরে সপরিবারে ওই ভাড়াবাসায় বসবাস করছিলেন। 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

মন্তব্য (০)





image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

১

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৩

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৪

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

৫

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

  • company_logo