• লিড নিউজ
  • রাজনীতি

সরিষার মধ্যে ভূত আছে, তাড়াতে পারবে না এই সরকার: বিরোধীদলীয় নেতা ‎

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সরিষার মধ্যেই ভূত আছে, তাই সেই ভূত বর্তমান সরকার তাড়াতে পারবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিএনপির এক সিনিয়র নেতাও বলেছেন, ‘আমরা হতাশ। পাঁচ মাসে এই সরকারের সময়ে দুর্নীতি বন্ধ তো হয়ইনি, বরং দুর্নীতি বেড়েছে।’

‎শুক্রবার (৩১ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবে পরিবহন শ্রমিক ফেডারশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।

‎বিরোধীদলীয় নেতা বলেন, ‘তিনি আরও বলেছেন, এটা আমার কথা নয়। তার ভাষ্যমতে, একজন ছাড়া সবাই দুর্নীতিতে লিপ্ত, আর সেই একজন হলেন তারেক রহমান। বিষয়টি আমার বোধগম্য নয়। তারেক রহমান তো প্রধানমন্ত্রী। তিনি যদি দুর্নীতি না চান, তাহলে সবাই কীভাবে দুর্নীতিতে জড়ায়? আমরা তো দেখি, তার ইশারাতেই সবকিছু চলে। তাহলে তার ইশারায় কি দুর্নীতি বন্ধ হয় না?’

‎তিনি আরও বলেন, যখন সরকার নিজেই ব্যর্থতার দায় স্বীকার করেছে, তখন তাদের ক্ষমতায় থাকার কোনো নৈতিক ভিত্তি কি অবশিষ্ট থাকে? আমার মতে, নৈতিক দিক থেকে এই সরকার দেশ পরিচালনার অধিকার হারিয়েছে। তিনি নিজেই তো সংবাদমাধ্যমের সামনে খোলাখুলি এসব কথা বলেছেন। এটি কোনো গোপন বিষয় নয়; বরং এটাই এই সরকারের আমলের বাস্তব চিত্র।

‎বিরোধীদলীয় নেতা বলেন, তৎকালীন ফ্যাসিস্ট সরকার আজকের এই দিনে অন্যায়ভাবে জামায়াতকে নিষিদ্ধ করতে চেয়েছিল। কিন্তু সময়ের পরিক্রমায় আজ তারাই নিষিদ্ধ। ইতিহাস সাক্ষ্য দেয়, স্বৈরাচারদের করুণ পরিণতি থেকে কেউ শিক্ষা নেয় না।

‎নির্বাচনী ইশতেহারে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। বরং নানা টেম্পু স্ট্যান্ডসহ বিভিন্ন খাতে অনিয়মের মাধ্যমে কর্মসংস্থানের নামে ভিন্ন চিত্র সৃষ্টি করা হচ্ছে।

মন্তব্য (০)





image

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত

নিউজ ডেস্ক : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্র...

image

হবিগঞ্জে পাটওয়ারী, সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্কঃ হবিগঞ্জে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা ও ম...

image

‎সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা

নিউজ ডেস্কঃ হবিগঞ্জের পর এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয়...

image

গণঅভ্যুত্থানের একক মালিকানা জামায়াত কখনো দাবি করেনি: ডা....

নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ড...

image

‎জিয়া পরিবারের নেতৃত্বে ১৭ বছরের আন্দোলনেই তৈরি জুলাই গণঅ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়...

  • company_logo