ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ১ নং শিবরামপুর ইউনিয়নে র্যাব এবং পুলিশের যৌথ অভিযানে প্রায় ১১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩জনকে আটক করা হয়েছে। আজ বুধবার সকালে ওই অভিযান চালানো হয়।
আটক ৩জন হলো, বীরগঞ্জের গোবিন্দপাড়া গ্রামের মৃত শহীদুল্লাহ ইসলামের ছেলে
ওসমানী গনী (৪৫), একই এলাকার নবীর হোসেনের ছেলে সাকিব ইসলাম (১৯) ও সাহাডুবী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মইনুল ইসলাম ।
বীরগঞ্জ থানার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানা পুলিশ এবং র্যাব ১৩ যৌথভাবে অভিযান চালিয়ে ৫৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার গাজার মূল্য প্রায় ১১ লাখ ২০ টাকা।
সাতকানিয়া প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরি...
নিউজ ডেস্ক : কক্সবাজারের হোটেলে আবারও আগুন লেগেছে। এবার শহরের সুগন্ধা পয...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে টাঙ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় অবৈধ লেনদে...
নিউজ ডেস্ক : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের মধুখালী উপজে...

মন্তব্য (০)