ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগা উপজেলার সাদীপুর ইউনিয়ন, সোনারগাও পৌরসভার ডিজিটাল সেন্টার, তথ্য কেন্দ্র সহ বিভিন্ন ইউনিয়ন উন্নয়ন কাজের উদ্বোধন ও চলমান উন্নয়ন কাজের পরিদর্শন করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশানার মনিরুজ্জামান মিঞা।
উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাতের সভাপতিত্বে এসময় উপস্হিত ছিলেন স্হানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোছাম্মৎ সেলিনা বানু, নারায়ণগঞ্জ জেলার জেলা প্রসাশক রায়হান কবির,জেলা যুব দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও এমপি পুত্র খাইরুল ইসলাম সজিব। আজ বৃহস্পতিবার দুপুরে তিনি এসকল কাজ পরিদর্শন করেন।
অন্যাদের মধ্যে উপস্হিত ছিলেন সোনারগা উপজেলার সহকারী কমিশনার ভূমি ফাইরুজ তাসনিম, সাদীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলি, সাদীপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আঃ রহমান সরকার, সোনারগাও থানার ওসি তদন্ত আনোয়ার হোসেন ও ইউনিয়ন পরিষদের সকল সদস্য, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
কমিশনার মনিরুজ্জামান বলেন, বাংলাদেশের সার্বিক উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে হবে।এখানে কোন অনিয়ম ও দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না।
নড়াইল প্রতিনিধি : নড়াইলে জেলার দুস্থ ও সুবিধাবঞ্চিত সংস্কৃতি...
লালমনিরহাট প্রতিনিধি : স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ সোসাইটি, ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায়...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কৃষক, শিক্ষা...
পাবনা প্রতিনিধি : পাবনা জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে...

মন্তব্য (০)