• আন্তর্জাতিক

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ আর্জেন্টিনার সান হুয়ান প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭জন নিহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) এ দুর্ঘটনাটি ঘটে। খবর জিনহুয়ার।

‎স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে বেল ৪১২ মডেলের হেলিকপ্টারটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
‎
‎হেলিকপ্টারটি সান হুয়ানে প্রশিক্ষণ শেষে লা রিওহা প্রদেশে বনাঞ্চলের আগুন নেভানোর কাজে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। পরে আরেকটি হেলিকপ্টার পাঠিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়।
‎
‎সান হুয়ানের গভর্নর জানান, হেলিকপ্টারে থাকা ৭জনই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সিভিল ডিফেন্স পরিচালক, ফায়ার সার্ভিস প্রধান এবং উপ-পুলিশ প্রধানও ছিলেন। এদিকে, হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা তদন্ত করছে পুলিশ।

মন্তব্য (০)





image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

১

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৩

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৪

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

৫

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

  • company_logo