ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযানে বুধবার (২৯ জুলাই) উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃত কুন্ডা ও সাহাপুর এবং ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা মধ্যপাড়া থেকে ৩ মাদক সেবীকে আটক করে চাটমোহর থানা পুলিশ। পরে তাদের চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর আদালতে হাজির করলে আদালত প্রত্যেক জনকে ১৫ দিনের কারাদণ্ড ও একশত টাকা অর্থ দন্ডে দন্ডিত করেন।
চাটমোহর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অমৃতকুন্ডা এলাকার মোঃ জাবেদ আলীর ছেলে সুজন আলী (৩৪), শাহাপুর এলাকার নবাব প্রামাণিকের ছেলে সুলতান মাহমুদ (৩২) ও কাটেঙ্গা মধ্যপাড়া এলাকার আব্দুর রশিদ এর ছেলে ইসরাফিল (৩৭) কে মাদকদ্রব্য সেবনের দায়ে আটক করা হয়। আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত মাদক সেবনের দায়ে প্রত্যেককে ১৫ দিনের জেল ও একশত টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। পরে ৩ মাদক সেবিকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পাবনা প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়া উপজেলায় মাছবাহী একটি গাড়ির স...
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে বাড়িতে বাবার লাশ রেখে এই...
দিনাজপুর প্রতিনিধি : ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরে...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরের আব্দুলপুর ইউনিয়...

মন্তব্য (০)