• সমগ্র বাংলা

ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরের উন্নয়ন হয়নি: জাহাঙ্গীর আলম এমপি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরের উন্নয়ন হয়নি উল্লেখ করে সদর আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম  বলেছেন, ইনশাআল্লাহ বর্তমান সরকার আমলে দিনাজপুর পৌরসভা দৃষ্টি নন্দন পৌরসভায় পরিনত হবে। 

আজ বুধবার শিল্পকলা একাডেমি মিলনায়তনে পৌর কর্তৃপক্ষ আয়োজিত " নাগরিক ভাবনা,  আমাদের করনীয় " বিষয়ক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই প্রতিশ্রুতি দেন তিনি। এজন্য সরকারের কাছে প্রায় ২ হাজার কোটি বরাদ্ধের জন্য প্রকল্প প্রস্তাব দেওয়া হয়েছে জানান তিনি।

এর আগে নব নিযুক্ত পৌর প্রশাসক পৌরসভায় বিরাজমান নানান সমস্যা সম্পর্কিত বিষয় উপস্হাপন করেন নব নিযুক্ত পৌর প্রশাসক এডিসি হাফিজুর রহমান।  

দুই শতাধিক বছরের পুরানো দিনাজপুর পৌরসভার পাড়া মহল্লার ড্রেন ব্যবস্হা ভাঙ্গাচোরা রাস্তা পুনর্নিমান দখলমুক্ত ফুটপাত এবং নোরা আবর্জনা পরিষ্কারসহ নাগরিকদের সঠিক সেবা প্রদানের দাবি জানান সুশীল সমাজরের প্রতিনিধিরা। 

এতে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক এডিসি হাফিজুর রহমান বক্তব্য দেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম,  মুক্তিযোদ্ধা মোকছেদ আলী মঙ্গলীয়া, চেম্বার অব কমার্সের সভাপতি আবু বক্কর সিদ্দিক,  এসসিপি নেতা শামসুল মুক্তাদির, জামায়াত নেতা সালেহীন।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

চিরিরবন্দরে পুকুরের পানিতে পড়ে শিশুকন্যার প্রাণহানি

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরের আব্দুলপুর ইউনিয়...

image

হোমনার সাব-রেজিস্ট্রারকে অফিস ছাড়তে বলায় ৬ দলিল লেখকের সন...

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় দায়িত্বপ্রাপ্ত সাব-রেজ...

image

সাটুরিয়ায় খাল পুনঃখনন শেষে সরকারি কোষাগারে ফেরত গেল ১ ক...

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের সাটুরিয়া...

image

সোনারগাঁয়ে সহকারী শিক্ষকের বিরুদ্ধে ২০ ছাত্রীকে যৌন নিপী...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি সরকারি...

  • company_logo