• লিড নিউজ
  • আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

  • Lead News
  • আন্তর্জাতিক

ফাইল ছবি

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়া উত্তেজনার প্রভাব ব্যাপকভাবে পড়ছে স্বর্ণের দামে। এতে গত কয়েকদিনের মতো আজও আন্তর্জাতিক বাজারে বেড়েছে মূল্যবান ধাতুটির দাম।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তের আগে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান নিয়েছে। একই সঙ্গে দরপতনের সুযোগে কেনাকাটার কারণে বুধবার (২৯ জুলাই) এই ঊর্ধ্বগতি দেখা গেছে।

এদিন বাংলাদেশ সময় ৩টা পর্যন্ত স্পট গোল্ডের দাম ০.২২ শতাংশ বেড়েছে। এতে প্রতি আউন্স ৪,০৩৬.০৯ ডলারে পৌঁছেছে স্বর্ণের দাম। একই সময়ে আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারস ৪,০৩৭.৩০ ডলারে প্রায় অপরিবর্তিত ছিল।

বাজার বিশ্লেষকদের মতে, মনস্তাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ ৪,০০০ ডলার স্তরের কাছাকাছি দাম নেমে আসায় অনেক বিনিয়োগকারী স্বর্ণ কিনতে আগ্রহ দেখাচ্ছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র-ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা এবং ফেড সুদের হার অপরিবর্তিত রাখতে পারে—এমন প্রত্যাশাও স্বর্ণের বাজারকে সমর্থন দিচ্ছে।

আজ বাংলাদেশ সময় রাত ১২টায় ফেডের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে। এরপর সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন ফেড চেয়ারম্যান কেভিন ওয়ার্শ। যদিও অধিকাংশ বিনিয়োগকারী সুদের হার অপরিবর্তিত থাকবে বলে মনে করছেন, তবুও বাজারে ২৫ বেসিস পয়েন্ট সুদ বাড়ানোর সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া হচ্ছে না।

বিশ্লেষকদের মতে, যদি ফেড মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও কঠোর অবস্থানের ইঙ্গিত দেয়, তাহলে স্বর্ণের দাম আরও কমে ৩,৯৪১ ডলার পর্যন্ত নেমে যেতে পারে। অন্যদিকে, নরম অবস্থানের ইঙ্গিত মিললে স্বর্ণের দাম আবার ৪,১০০ ডলারের ওপরে উঠতে পারে।

স্বর্ণের পাশাপাশি মূল্যবান ধাতুগুলোর মধ্যে রুপার দাম ১.৩ শতাংশ বেড়েছে, তবে প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম যথাক্রমে ০.৯ ও ০.৭ শতাংশ কমেছে।

মন্তব্য (০)





image

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে গত কয়েকেদিন শান্ত থাকার পর আজ আবার...

image

ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ঘাঁটিতে সৌদি-যুক্তরাষ্ট্রের যৌ...

নিউজ ডেস্ক : ইরান-সমর্থিত সশস্ত্র জোট পপুলার মোবিলাইজেশন ফোর...

image

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নিউজ ডেস্ক : আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলাগুলো বহাল রাখত...

image

গাজায় মসজিদ ও শরণার্থী শিবিরে হামলা চালাল ইসরাইল

নিউজ ডেস্ক : গাজা উপত্যকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে দখল...

image

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ১৩

নিউজ ডেস্ক : জাপানে শক্তিশালী ভূমিকম্পে আঘাত হেনেছে। কম্পনের...

  • company_logo