• আন্তর্জাতিক

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে গত কয়েকেদিন শান্ত থাকার পর আজ আবার পালটাপালটি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এরইমধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৩ ডলার বেড়েছে। একই সঙ্গে মার্কিন বাজারে জ্বালানি তেলের মজুত হ্রাস পাওয়ার খবর তেলের বাজারে এই ঊর্ধ্বমুখী ভাব ত্বরান্বিত করেছে।

বুধবার (২৯ জুলাই) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সময় বেলা ১১টা ২০ মিনিট নাগাদ বিশ্ববাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ৩.১৫ ডলার বা ৩.৮ শতাংশ বেড়ে ৮৭.২৪ ডলারে পৌঁছেছে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলে ২.৭৩ ডলার বা ৩.৪ শতাংশ বেড়ে ৮১.৯৯ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৮৫ ডলারে নিচে নেমে আসে, যা ছিল গত ২০ জুলাইয়ের পর সর্বনিম্ন।

আইএনজির বিশ্লেষকরা জানান, মার্কিন বাহিনীর ওপর সারপ্রাইজ অ্যাটাকের চেষ্টা ব্যর্থ করে দেওয়ার ঘটনার পরই বাজারে নতুন করে দাম বাড়ার প্রবণতা দেখা গেছে। এতে সংঘাত দ্রুত নিরসনের আশা ফিকে হয়ে গেছে।

সৌদি আরবের তেল প্রতিষ্ঠানে ড্রোন হামলার জবাবে আজ সকালে ইরাকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। অন্যদিকে, হরমুজ প্রণালি ব্যবস্থাপনায় ওমানের প্রস্তাবিত যৌথ পরিচালনা পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে তেহরান। যুদ্ধ শুরুর আগে বিশ্বের এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহ হতো গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে।

ডিবিএস ব্যাংকের শক্তি গবেষণা বিভাগের প্রধান সুভ্রো সরকার জানান, মধ্যপ্রাচ্য সংঘাতের অস্থিরতার কারণে আপাতত ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ৮০ থেকে ১০০ ডলারের ঘরেই ঘোরাফেরা করবে। পাশাপাশি আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী, গত ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত ৩৩ লাখ ব্যারেল কমেছে, যা বাজারে বড় প্রভাব ফেলেছে।

মন্তব্য (০)





image

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়া উত্তেজনার প্রভা...

image

ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ঘাঁটিতে সৌদি-যুক্তরাষ্ট্রের যৌ...

নিউজ ডেস্ক : ইরান-সমর্থিত সশস্ত্র জোট পপুলার মোবিলাইজেশন ফোর...

image

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নিউজ ডেস্ক : আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলাগুলো বহাল রাখত...

image

গাজায় মসজিদ ও শরণার্থী শিবিরে হামলা চালাল ইসরাইল

নিউজ ডেস্ক : গাজা উপত্যকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে দখল...

image

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ১৩

নিউজ ডেস্ক : জাপানে শক্তিশালী ভূমিকম্পে আঘাত হেনেছে। কম্পনের...

  • company_logo