• সমগ্র বাংলা

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত ৫ জনের বাড়ী নারায়ণগঞ্জে শোকের মাতম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ দক্ষিণ আফ্রিকায় একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ জন বাংলাদেশি নিহত হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) রাতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৫ জনের বাড়ি নারায়ণগঞ্জ এবং ১ জনের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়।

জানা যায়, রাতে দোকানের ভেতরের আবাসিক কক্ষে ৭ জন বাংলাদেশি ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে ৬ জন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অপর একজনকে উদ্ধার করে কুইন্সটাউন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন, আলীরটেক ইউনিয়নের ক্রোকেরচর গ্রামের মো. ফাহিম সরকার (২৮), মোহাম্মদ আপন আহমেদ (২৪), নূর মোহাম্মদ (৫৫), তৈলখিরার চর গ্রামের ফয়সাল (২৬), বক্তাবলী ইউনিয়নের লক্ষীনগর গ্রামের শাহীন (৩০) এবং মুন্সিগঞ্জ জেলার মীরকাদিম পৌরসভার রাজিব (৫৫)

নিহতের স্বজনরা জানিয়েছেন, আলীরটেক ইউনিয়নের রওশন মেম্বারের বেশ কয়েকটি দোকান রয়েছে সাউথ আফ্রিকায়। নিহত ব্যক্তিদের প্রত্যেকেই ৬ থেকে ৮ বছর আগে সেখানে সুপারশপে চাকরি নেন। মঙ্গলবার সকাল ৭ টা থেকে ৯ টার মধ্যেই ফোনে এই তথ্য জানতে পারেন। আগুনে অধিক পুড়ে যাওয়ায় মরদেহ ভিডিও কলেও দেখানো সম্ভব হয়নি। এমন মর্মান্তিক খবরে শোকের ছায়া নেমে এসেছে।

জেলা প্রশাসক রায়হান কবির বলেন, আমরা সংবাদমাধ্যমে খবর পেয়েছি। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। সেখান থেকে তথ্য প্রাপ্তির পরেই মরদেহ বাংলাদেশে আনার প্রক্রিয়া শুরু হবে। নিহতদের বাড়িতে সদর ইউএনও যাচ্ছেন, নিহত পরিবারগুলোকে সরকারি সহযোগিতা প্রদানে আমরা প্রস্তুত আছি।

মন্তব্য (০)





image

নারী উদ্যোক্তাকে হেনস্তা: ফেসবুকে অপপ্রচার

নীলফামারী প্রতিনিধি : সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভুয়া ফে...

image

ক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন আশালতা স্বেচ্...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ শিক...

image

ফরিদপুরের সদরপুরে হাতির সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশা উল্টে ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় হাতির সঙ্গে ধা...

image

ময়মনসিংহে এপিবিএনের উদ্যোগে ৭৮টি হারানো মোবাইল ফোন ও প্রত...

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছাস্থ ২ আর্মড পুলিশ ব...

image

হাজী বিশ্ববিদ্যালয়ে তথ্য অধিকার আইন বিষয়ক দিনব্যাপী ক্যা...

দিনাজপুর প্রতিনিধি : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি...

  • company_logo