ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তথ্য অধিকার আইন কার্যকর বাস্তবায়নের বিষয়ে দিনব্যাপি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। দেশে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি হ্রাসের লক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি'র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি সনাকের ইয়েস গ্রুপ আজ মঙ্গলবার ওই ক্যাম্পেইনের আয়োজন করে। এতে অংশ নেয় ৩শত জন শিক্ষার্থী।
জানা গেছে, ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল তরুণ শিক্ষার্থীদের মাঝে তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, তথ্যের অপ্রয়াজনীয় গোপনীয়তা পরিহার, আইনটির কার্যকর ব্যবহার সম্পর্কে ধারণা প্রদান এবং দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।
দিনব্যাপী ক্যাম্পেইনের উদ্বোধন করেন সনাকের সিনিয়র সদস্য প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার। এসময় উপস্থিত ছিলেন সনাক সদস্য তারিকুজ্জামান তারেক এবং টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর আব্দুল হান্নান আজাদ।
তিনি উদ্বোধনী বক্তব্যে প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার বলেন, তথ্য অধিকার আইন নাগরিকের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। আইনটির যথাযথ প্রয়োগ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জবাবদিহিতা, স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই আমাদের সকলকেই এই আইনের ব্যবহার বৃদ্ধিতে কাজ করতে হবে।
ক্যাম্পেইনে সনাকের ইয়েস গ্রুপের সদস্যরা শিক্ষার্থীদের হাতে-কলমে তথ্য অধিকার আইনের আবেদনপত্র পূরণ, তথ্য প্রাপ্তির আবেদন, আপিল আবেদন এবং অভিযোগ দায়েরের পদ্ধতি সম্পর্কে ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছাস্থ ২ আর্মড পুলিশ ব...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরে সবজি বিক্রেতা ফয়সাল শেখ (২২...
দিনাজপুর প্রতিনিধি: মাদ্রাসা থেকে বাড়ীতে ফেরার সময় নিখোজ সন্...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শারীরিক ও মানসিক প্রতিব...

মন্তব্য (০)