• সমগ্র বাংলা

গোপালপুরে চার দিনে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় গত চার দিনে পরিচালিত পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গোপালপুর থানার পুলিশ সদস্যদের সমন্বয়ে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে "মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮"-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন: ১. মো. মুক্তার আলী (৩৮), পিতা: ফরমান তালুকদার, গ্রাম: দিঘলআটা, গোপালপুর, টাঙ্গাইল। ২. মো. লাভলু ভূঞা (৩৫), পিতা: রহিম ভূঞা, গ্রাম: কান্দালিয়া, ঘাটাইল, টাঙ্গাইল। ৩. শ্রী সুকুমার চন্দ্র দাস (৩০), পিতা: শ্রী সুশীল চন্দ্র দাস, গ্রাম: মোহনপুর, গোপালপুর, টাঙ্গাইল। ৪. সঞ্জয় ওরফে রিপন (২১), পিতা: মনিয়া বসফোর, গ্রাম: কোনাবাড়ী বাজার, গোপালপুর, টাঙ্গাইল। ৫. শাওন (২৫), পিতা: আনোয়ার হোসেন, গ্রাম: চরপাড়া, গোপালপুর, টাঙ্গাইল। ৬. মো. দ্বিপু (২৩), পিতা: মো. ইউনুস, গ্রাম: দক্ষিণ গোপালপুর, গোপালপুর, টাঙ্গাইল।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতির অংশ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকবে।

মন্তব্য (০)





image

সাবেক ইউপি সদস্য ও সংবাদকর্মী জামাল উদ্দিনের ওপর সশস্ত্র ...

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনি...

image

কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন: প্রধানমন্ত্রীকে পাটওয়ারী

কিশোরগঞ্জ প্রতিনিধি : সংসদ সদস্য ফজলুর রহমানের কঠোর সমালোচনা...

image

বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্...

কক্সবাজার প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বন্যার ফলে ক...

image

সাক্ষীদের উপস্থিতি বাড়ানো গেলে মামলা নিষ্পত্তির হার বাড়...

বগুড়া প্রতিনিধি :  আদালতে সাক্ষীদের উপস্থিতি বাড়ানো গে...

image

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল

গাইবান্ধা প্রতিনিধি : জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত শহীদদ...

  • company_logo