ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধিঃ প্রত্যাগত অভিবাসী কর্মীদের অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতাকে দেশের উন্নয়নের মূলধারায় কাজে লাগাতে হলে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি সেবা সহজলভ্য করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রেইজ (RAISE) প্রকল্পের প্রকল্প পরিচালক ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক (অর্থ ও বাজেট) ড. এ. টি. এম. মাহবুব উল করিম (যুগ্মসচিব)।
রবিবার মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের যৌথ উদ্যোগে আয়োজিত প্রত্যাগত অভিবাসী কর্মীদের সামাজিক ও অর্থনৈতিক পুনঃএকত্রীকরণে রেইজ (RAISE) প্রকল্পের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
বক্তারা বলেন, বিদেশফেরত কর্মীদের পুনর্বাসন, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং স্বাবলম্বী করে তুলতে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। রেইজ (RAISE) প্রকল্পের মাধ্যমে প্রত্যাগত অভিবাসীদের সামাজিক ও অর্থনৈতিক পুনঃএকত্রীকরণে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে প্রবাসী কর্মী ও তাঁদের পরিবারের জন্য আর্থিক সহায়তা, কল্যাণমূলক সেবা এবং বিভিন্ন সরকারি সুবিধা নিশ্চিত করা হচ্ছে।
ড. এ. টি. এম. মাহবুব উল করিম বলেন, প্রত্যাগত অভিবাসীদের অর্জিত দক্ষতা দেশের সম্পদ। তাদের যথাযথ পুনর্বাসন নিশ্চিত করা গেলে তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। এজন্য সরকারি সেবাকে আরও সহজলভ্য ও জনবান্ধব করতে হবে।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারি পরিচালক (ভারপ্রাপ্ত )প্রদীপ কুমার সরকার, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ প্রত্যাগত অভিবাসী, প্রবাসীদের পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।
দিনাজপুর প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি দেশের ...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর উপজেলায় নারী, শিশু ও...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চোরাচালান মাদক ও অনৈতিক কাজ থেকে দুরে রাখার লক...
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটায় জমির ক্রে...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির ম...

মন্তব্য (০)