ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটায় জমির ক্রেতার বিরুদ্ধে স্ত্রীর পরিকল্পিত অপপ্রচার ও মিথ্যা তথ্য সম্বলিত সংবাদ প্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন করেন স্বামী।
আজ সোমবার ২৭ জুলাই দুপুরে ২ টার দিকে গাইবান্ধায় সাপ্তাহিক অবিরাম পত্রিকা অফিসে জমি বিক্রেতা মো আশরাফুল ইসলাম সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে আশরাফুল ইসলাম জানান, তিনি সেনাবাহিনীতে চাকরিকালীন সময়ে সঞ্চিত অর্থ দিয়ে সাঘাটা ঘুড়িদহ ইউনিয়নের ডাকবাংলা বাজারস্থ ঝাড়াবর্ষা মৌজায় জমি ক্রয় করেন। পরে তিনি স্ত্রী সানজিদা শেলী শাপলার যৌথ সিদ্ধান্তে ক্রয় করা আড়াই শতক জমির ওপর তিনতলা ভবন নির্মাণ করে বসবাস করতে থাকেন। কিন্তু টাকার প্রয়োজনে পার্শ্ববর্তী এলাকার বিএনপি নেতা অ্যাডভোকেট জিল্লুর রহমানের কাছে তিনতলা ভবনসহ গত ৮ এপ্রিল রেজিস্ট্রিকৃত দলিল মূলে জমি বিক্রি করেন। জমি রেজিস্ট্রির পর স্ত্রী শাপলা ও শ্বশুর শাহাদুজ্জামান সাজু এবং পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে ওই ভবনসহ জমির দখল অ্যাডভোকেট জিল্লুর রহমানের কাছে হস্তান্তর করেন। জমি বিক্রয়ের পর থেকে স্ত্রী শাপলা ক্রেতা জিল্লুর রহমানের বিরুদ্ধে নানা অপবাদ দিয়ে অপপ্রচার শুরু করেন। একপর্যায়ে সানজিদা শেলী শাপলা গত ৮ মে ওই ভবন ও জমির দেখভালের জন্য জিল্লুর রহমানের নিয়োগ করা কেয়ারটেকার আসাদুজ্জামানকে সন্ত্রাসী বাহিনী দিয়ে বাড়ি থেকে বের করে দেন। এ ঘটনায় নিয়ে আসাদুজ্জামান গত ২০ মে সাঘাটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (৬৭/২০২৬) দায়ের করেন। ম্যাজিস্ট্রেট আদালত থেকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করলে শাপলা স্বেচ্ছায় রাতেই বাড়ি ছেড়ে চলে যায়।
আশরাফুল ইসলাম সংবাদ সম্মেলনে আরও জানান, তিনি নেশাগ্রস্তও না বা অনলাইনে জুয়াও খেলেন না।
তার স্ত্রী শাপলা জমির ক্রেতা অ্যাড. জিল্লুর রহমানের রাজনৈতিক প্রতিপক্ষদের দ্বারা প্রভাবিত হয়ে সম্পূর্ণ উদ্দেশ্যেপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য সম্বলিত সংবাদ প্রচার করছেন। তিনি এ বিষয়ে প্রশাসনসহ সংশ্লিষ্ট মহলের প্রতি পদক্ষেপ গ্রহণের দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এলাকার লিয়াকত আলী, আসাদুজ্জামান পারভেজ, আশরাফুল প্রমুখ।
দিনাজপুর প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি দেশের ...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর উপজেলায় নারী, শিশু ও...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চোরাচালান মাদক ও অনৈতিক কাজ থেকে দুরে রাখার লক...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ প্রত্যাগত অভিবাসী কর্মীদের অর্জিত...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির ম...

মন্তব্য (০)