ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: প্রকৃত ভূমিহীন ক্ষেতমুজুর দিনমুজুরদের মাঝে খাস জমি বরাদ্ধসহ ৫ দফা দাবিতে দিনাজপুরে বিক্ষোভ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ সোমবার দুপুরের দিকে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন ভুমিহীন ক্ষেত মুজুর দিন মুজুর পরিবারের নারী সদস্যরা। পরে বিক্ষোভ মিছিল বের শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে তারা।
খাস জমি প্রভাবশালীদের দখল মুক্ত করে প্রকৃত ভূমিহীন ক্ষেত মুজুর দিন মুজুরের তালিকা প্রণয়ন করে তাদের মাঝে জমি বরাদ্ধ, স্হায়ী বসবাস এবং পুনর্বাসসহ প্রশাসনের কাজে দূর্নীতি মুক্তিসহ ৫ দফা দাবিনামা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি তুলে দিয়েছে তারা।
কর্মসূচিতে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ক্ষেতমুজুর ও কৃষক ফ্রন্টের নেতা এস.এম মনিরুজ্জামান।
সাতকানিয়া প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরি...
নিউজ ডেস্ক : কক্সবাজারের হোটেলে আবারও আগুন লেগেছে। এবার শহরের সুগন্ধা পয...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে টাঙ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় অবৈধ লেনদে...
নিউজ ডেস্ক : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের মধুখালী উপজে...

মন্তব্য (০)