• লিড নিউজ
  • আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের শর্তে চুক্তি করবে না ইরান

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র চাপে ফেলে ইরানের সঙ্গে একটি চুক্তি করতে চায়। কিন্তু এমন চুক্তিতে সম্মত হচ্ছে না তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরই এক বক্তব্য থেকেই বিষয়টি স্পষ্ট হয়েছে।

ট্রাম্প পরবর্তী পদক্ষেপ হিসাবে কী সিদ্ধান্ত নিয়েছেন, তা হোয়াইট হাউজ প্রকাশ করেনি। তবে প্রেসিডেন্ট ইঙ্গিত দিয়েছেন, কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখা সত্ত্বেও নির্দেশ পেলে সামরিক বাহিনী আরও বড় ধরনের হামলা চালাতে প্রস্তুত।

এর আগে বৃহস্পতিবার অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি একটি বিশাল হামলার কথা বিবেচনা করছি। যা আগের যে কোনো হামলার চেয়ে বড় হবে। আমি সিদ্ধান্তের খুব কাছাকাছি পৌঁছে গেছি। আমরা এর জন্য পুরোপুরি প্রস্তুত।’

 তিনি ইঙ্গিত দেন, নতুন করে উত্তেজনা বাড়লে তাতে ইসরাইল সম্ভবত অংশ নেবে না। এ অবস্থায় সোমবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। তিনি ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন।

বার্তা সংস্থা এপি জানায়, সম্প্রতি ইরানের সেতুসহ বেসামরিক অবকাঠামোতে হামলা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। প্রাথমিকভাবে এসব হামলা ইরানের দক্ষিণাঞ্চলে হলেও এখন তা রাজধানী তেহরানের কাছাকাছি এলাকায়ও হচ্ছে। 

মন্তব্য (০)





image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

১

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৩

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৪

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

৫

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

  • company_logo