• লিড নিউজ
  • আন্তর্জাতিক

সরকারের সঙ্গে আজ তৃতীয় দফায় বৈঠকে বসছে সিজেপি

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং কেন্দ্র সরকারের মধ্যে আজ শনিবার (২৫ জুলাই) তৃতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নিট প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে চলমান আন্দোলন নিয়ে কয়েক দিন ধরে আলোচনা ও সমঝোতার প্রচেষ্টাতে এই আলোচনা হচ্ছে। খবর ইন্ডিয়া ‍টুডের

এর আগে আন্দোলনকারীদের তিনটি প্রধান দাবির মধ্যে দুটি মেনে নিতে সম্মত হয়েছে কেন্দ্র। তবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির বিষয়ে সরকার আরও কিছু সময় চেয়েছে।

এদিকে আন্দোলনকে ঘিরে রাজধানী দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি) কয়েকটি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ করেছে। মদের দোকানগুলোকে নির্ধারিত সময়ের আগেই বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দিল্লি পুলিশের সব সদস্যের নিয়মিত ছুটি বাতিল করে সবাইকে দায়িত্বে থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়।

গত ৪৮ ঘণ্টায় ঘটনাপ্রবাহে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। সরকারের আশ্বাস পাওয়ার পর সমাজকর্মী সোনম ওয়াংচুক তার ২৬ দিনের অনশন প্রত্যাহার করেছেন। 

একই সময়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা সংঘবদ্ধ প্রশ্নফাঁস চক্রের বিরুদ্ধে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং ১০ কোটি টাকা জরিমানার বিধান রেখে একটি খসড়া আইন অনুমোদন করেছে। 

এ ছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নফাঁস-সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণাও দিয়েছেন।

মন্তব্য (০)





image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

১

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৩

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৪

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

৫

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

  • company_logo