• সমগ্র বাংলা

গাজীপুরে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে ঠেকালো ভ্রাম্যমাণ আদালত, বাবার ৬ মাসের কারাদণ্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মুনশুরপুর গ্রামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে কনের বাবাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৪ জুলাই) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত মো. রাকিব (৩৪) কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মুনশুরপুর গ্রামের মৃত আব্দুল মিয়ার ছেলে। তিনি অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের আয়োজন করেন। পরে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে।

তদন্তে দেখা যায়, মেয়েটি মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তার জন্ম নিবন্ধন যাচাই করে জন্মতারিখ ১২ অক্টোবর ২০১৪ পাওয়া যায়। বয়স আইনি সীমার অনেক নিচে হওয়ায় বাল্যবিয়ের বিষয়টি নিশ্চিত হয়।

এ ঘটনায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারায় একটি মামলা দায়ের করা হয়। আদালত অভিযুক্ত মো. রাকিবকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। 

ভ্রাম্যমাণ আদালতে বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, “বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ। এটি শুধু একটি শিশুর শিক্ষা ও স্বাভাবিক বিকাশ ব্যাহত করে না, বরং তার স্বাস্থ্য ও ভবিষ্যতের জন্যও বড় ধরনের ঝুঁকি তৈরি করে। প্রশাসন বাল্যবিবাহ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”

মন্তব্য (০)





image

শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার ফুলসারা গ্রামে ৬ বছরের এক শিশুকে ধর...

image

ওমরাহ পালনে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বাংলাদেশির, ...

ফরিদপুর প্রতিনিধি : সৌদি আরবে ওমরাহ পালন করতে যাওয়ার পথে এক ভয়াবহ সড়ক দুর্...

image

চুয়াডাঙ্গায় কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা আলমডাঙ্গার উসমানপুর গ্রামে...

image

চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী ২৩ অক্টো...

পাবনা প্রতিনিধি : পাবনার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চাটমোহ...

image

গাইবান্ধায় চাকুরী দেওয়ার কথা বলে অর্থহাতিয়ে নিয়ে উল্টো ভু...

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় ডিসি অফিসের এক দালাল চক্রের...

  • company_logo