• সমগ্র বাংলা

চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী ২৩ অক্টোবর, নিবন্ধন শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী আগামী ২৩ অক্টোবর ২০২৬ (শুক্রবার) অনুষ্ঠিত হবে। 

এ উপলক্ষে প্রাক্তন ছাত্রীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আয়োজন সফল করতে বুধবার (২২ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় হীরক জয়ন্তী উদযাপনের সার্বিক প্রস্তুতি, প্রাক্তন ছাত্রীদের অংশগ্রহণ, নিবন্ধন কার্যক্রম এবং অনুষ্ঠান বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষক আনোয়ার বেগম, অলোক কুমার কুন্ডু, আবু বক্কার ও আব্দুস সালাম। এছাড়া প্রাক্তন ছাত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন মর্জিনা বেগম, হোসনে আরা হাসি, ইয়াছমিন আরা বুরী, কামরুন্নাহার শিল্পী, লতিকা সুলতানা, শামসুন্নাহার নার্গিস, অঞ্জনা রানী কুন্ডু (মলি), ইসমত আরা ইভা, মীর ইসরাত জাহান রুমা, মোছা. সাবিনা ইয়াসমিন ও কামরুন্নাহার মিলি।

সভায় বক্তারা বলেন, চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি হাজারো শিক্ষার্থীর স্মৃতি, আবেগ ও গর্বের প্রতীক। হীরক জয়ন্তী আয়োজনের মাধ্যমে বিদ্যালয়ের দীর্ঘ পথচলা, ঐতিহ্য ও অর্জন নতুন প্রজন্মের সামনে আরও মর্যাদার সঙ্গে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে। তাই অনুষ্ঠানটি সফল করতে সকল প্রাক্তন ছাত্রীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, প্রাক্তন ছাত্রীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই এই আয়োজনকে প্রাণবন্ত ও স্মরণীয় করে তুলবে। বিদ্যালয়ের প্রতি ভালোবাসার টানে সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করে হীরক জয়ন্তীর মিলনমেলায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

আয়োজকরা জানান, ২৩ অক্টোবর সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে হীরক জয়ন্তীর মূল অনুষ্ঠান শুরু হবে। একই সময় নিবন্ধিত অংশগ্রহণকারীদের মধ্যে নাস্তা ও মধ্যাহ্নভোজের টোকেন বিতরণ করা হবে।

অনুষ্ঠানে অংশ নিতে প্রাক্তন ছাত্রীদের নির্ধারিত গুগল ফর্মে প্রয়োজনীয় তথ্য ও ছবি সংযুক্ত করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধনের শেষ সময় ১৩ অক্টোবর ২০২৬। নিবন্ধন ফি ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। 

আয়োজকরা জানিয়েছেন, হাতে হাতে কোনো অর্থ গ্রহণ করা হবে না। অর্থ ঢাকা ব্যাংক, চাটমোহর শাখা (হিসাব নম্বর: ৩০৩-২০১-০০২০৩৮৭, রাউটিং নম্বর: ০৮৫৭৬০৬৪৪) অথবা বিকাশ নম্বর ০১৮১০-৩৬২৬৫০-এ পাঠাতে হবে। বিদেশ থেকে অর্থ পাঠানোর ক্ষেত্রে সুইফট কোড: DHBLBDDH ব্যবহার করতে হবে। নিবন্ধনের সময় ট্রানজেকশন আইডি, লেনদেনের তারিখ এবং টাকার পরিমাণ উল্লেখ করা বাধ্যতামূলক।

নিবন্ধনের জন্য নিচের লিংকে যোগাযোগ করুন।

https://forms.gle/iscnMASD8vbSPW6k8

 

মন্তব্য (০)





image

শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার ফুলসারা গ্রামে ৬ বছরের এক শিশুকে ধর...

image

ওমরাহ পালনে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বাংলাদেশির, ...

ফরিদপুর প্রতিনিধি : সৌদি আরবে ওমরাহ পালন করতে যাওয়ার পথে এক ভয়াবহ সড়ক দুর্...

image

গাজীপুরে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে ঠেকালো ভ্রাম্যমাণ...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্...

image

চুয়াডাঙ্গায় কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা আলমডাঙ্গার উসমানপুর গ্রামে...

image

গাইবান্ধায় চাকুরী দেওয়ার কথা বলে অর্থহাতিয়ে নিয়ে উল্টো ভু...

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় ডিসি অফিসের এক দালাল চক্রের...

  • company_logo