ছবিঃ সিএনআই
কুমিল্লা প্রতিনিধি : জুলাই শহীদদের স্মরণে আগামীকাল ২৫ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আয়োজিত দোয়া ও ইসলাহী ইজতেমায় প্রধান অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের অংশগ্রহণের অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে প্রক্টরিয়াল বডি এ সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুবি শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনটির দাবি, প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে অনুমতির আবেদন করা হলেও তা প্রত্যাখ্যান করা হয়েছে। সিদ্ধান্তটি বৈষম্যমূলক উল্লেখ করে প্রশাসনের পুনর্বিবেচনা চেয়েছেন নেতারা।
সংগঠনটির সাধারণ সম্পাদক আবছার উদ্দীন ইফতি জানান, প্রয়োজনে লিখিত অনুমতি ছাড়াই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম বলেন, প্রক্টোরিয়াল বডি মনে করেছে এত বড়ো মাপের একজন আলেম ও রাজনীতিবিদকে প্রটেকশন দেওয়া সম্ভব হবে না প্রক্টোরিয়াল বডির পক্ষে। তাই এতে অনুমতি দেয়নি। অন্যান্য রাজনৈতিক দল তাদের যারা প্রোগ্রাম করেছে তারা অনুমতি নিতে আসেনি কিন্তু ইসলামী ছাত্র আন্দোলন যেহেতু অনুমতির আবেদন করেছে, সেহেতু তা বিবেচনায় প্রক্টোরিয়াল বডি এই সিদ্ধান্ত নিয়েছে।
সাতকানিয়া প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরি...
নিউজ ডেস্ক : কক্সবাজারের হোটেলে আবারও আগুন লেগেছে। এবার শহরের সুগন্ধা পয...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে টাঙ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় অবৈধ লেনদে...
নিউজ ডেস্ক : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের মধুখালী উপজে...

মন্তব্য (০)