ছবিঃ সিএনআই
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান 'ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ' ঘিরে সৃষ্ট অভ্যন্তরীণ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও বিভ্রান্তিকর খবরের বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিরোধ এবং নানা অভিযোগের বিষয়ে স্পষ্ট বক্তব্য তুলে ধরা হয়।
বক্তারা জানান, এই বিশ্ববিদ্যালয়টি কোনো একক ব্যক্তি বা পরিবারের সম্পদ নয়। এটি সাধারণ মানুষ ও হাজারো শিক্ষার্থীর ভবিষ্যতের সঙ্গে জড়িত। তাই যেকোনো ধরনের দখলদারিত্ব, অচল অবস্থা বা অবৈধ হস্তক্ষেপ পরিহার করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট আইনগত কর্তৃপক্ষের কাছে ৬টি মূল দাবি উপস্থাপন করা হয়:
বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট বোর্ডের বৈধতা ও নথিপত্র নিরপেক্ষভাবে যাচাই করা। এফডিআর, ব্যাংক হিসাবসহ সব ধরনের আর্থিক লেনদেনের স্বাধীন অডিট পরিচালনা। প্রশাসনিক ও একাডেমিক নিয়োগের বৈধতা পরীক্ষা করা। বিশ্ববিদ্যালয়ের সম্পদ ও আর্থিক ব্যবস্থাপনার নিরপেক্ষ তদন্ত করা।
তদন্ত চলাকালীন শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যেন কোনোভাবেই ব্যাহত না হয়, তা নিশ্চিত করা। বলপ্রয়োগ বা অবৈধভাবে বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণের চেষ্টা থাকলে আইনানুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া।
বক্তারা আহ্বান জানান, ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে। তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য প্রকাশ করে স্বচ্ছ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার জোরালো প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
একই সঙ্গে, গণমাধ্যমকর্মীদের সত্য ও অনুসন্ধানী সংবাদ প্রকাশের মাধ্যমে সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানানো হয়েছে সংবাদ সম্মেলন থেকে।
পাবনা প্রতিনিধি : দুর্নীতি ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...
বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দর দিয়ে সাদা মাছের ঘোষণা ...
দিনাজপুর প্রতিনিধি : জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপি জাতি...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ককটেল বিস্ফোরণ, সরকারবিরোধ...

মন্তব্য (০)