• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে দাখিল পরীক্ষার ফল নিয়ে শঙ্কায় শিক্ষার্থীর আত্মহত্যা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পরীক্ষা খারাপ হওয়ায় ফলাফল প্রকাশের আগেই ফলাফল নিয়ে দুশ্চিন্তায় মাফিয়া সুলতানা মাহি (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে উপজেলার পৌর শহরের কাকনহাটি গ্রামে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। পরে দুপুর ২টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত মাহি কাকনহাটি গ্রামের আব্দুল খালেকের মেয়ে। সে চলতি বছর ঈশ্বরগঞ্জ ডি.এস. কামিল মাদ্রাসার জেনারেল শাখা থেকে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল। পরিবারের সদস্যদের দাবি, পরীক্ষার ফলাফল নিয়ে উদ্বেগ থেকেই সে এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে।

নিহতের বাবা আব্দুল খালেক বলেন, কয়েকদিন আগে আমি মেয়েকে জিজ্ঞেস করেছিলাম, ‘মা, তোর পরীক্ষা কেমন হয়েছে? ফেল করবি না তো?’ এরপর থেকেই ওর চলাফেরায় কিছুটা অস্বাভাবিকতা লক্ষ্য করেছিলাম। কিন্তু কখনো ভাবিনি সে এমন একটি মর্মান্তিক সিদ্ধান্ত নেবে। অন্য কোনো কারণ আমার জানা নেই। পরীক্ষার ফল নিয়ে দুশ্চিন্তাতেই হয়তো আমার মেয়েটা আত্মহত্যা করেছে। 

মাহির খালা আনোয়ারা বেগম (৬০) জানান, মাহির মা মঞ্জুরা বেগম অসুস্থ থাকায় চিকিৎসার জন্য ঢাকায় মেয়ের বাসায় গিয়েছিলেন। বাড়িতে মাহি ও তিনি ছিলেন। ঘটনার দিন মাহির বাবাও বাড়ির বাইরে ছিলেন। তিনি বলেন, বুধবার রাতে আমরা একসঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। ভোরে ফজরের নামাজের জন্য উঠে দেখি মাহি বিছানায় নেই। অনেক খোঁজাখুঁজির পর রান্নাঘরে গিয়ে দেখি আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে মাহি ঝুলে আছে। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের খবর দেওয়া হয়।

খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদন করা হলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ...

image

পাবনায় দুদকের মামলায় স্ত্রী ও বাবা সহ সহকারী খাদ্য পরিদর...

পাবনা প্রতিনিধি : দুর্নীতি ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে...

image

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানীকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দর দিয়ে সাদা মাছের ঘোষণা ...

image

জুলাই সনদ বাস্তবায়ন না করলে জাতির কাছে ওয়াদা ভংগকারী দল হ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপি জাতি...

image

চাটমোহরে ককটেল বিস্ফোরণের জেরে আ. লীগের ৩১ নেতাকর্মীর বির...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ককটেল বিস্ফোরণ, সরকারবিরোধ...

  • company_logo