ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযানে বুধবার (২২ জুলাই) উপজেলার হান্ডিয়াল ইউনিয়নে অভিযান চালিয়ে দুই মাদক সেবিকে আটক করে থানা পুলিশ। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করেন।
আটককৃতরা হলেন, উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের হাঁসুপুর এলাকার জয়নাল প্রামানিকের ছেলে এরশাদ (৪৫) ও জয়ঘর এলাকার মোশাররফ হোসেনের ছেলে আকাশ হোসেন (২৫)।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অলিউর রহমান জানান, মাদকবিরোধী অভিযানে আটককৃত আকাশ কে এক মাসের ও এরশাদকে তিন মাসের কারাদণ্ড ও প্রত্যেককে একশত টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী। আটকৃতদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছিতে স্থানীয় সেবাখাতে নাগরিক পর...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে মাদক সেবন ও এলাকাবাসীর...
দিনাজপুর প্রতিনিধি : জুলাই বিপ্লবে সকল শহীদদের আত্মার মাগফির...
বেনাপোল প্রতিনিধি : চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে...

মন্তব্য (০)