• সমগ্র বাংলা

ঠাকুরগাঁও সুগার মিলে ৪ ঘণ্টার কর্মবিরতি, আন্দোলনের হুঁশিয়ারি

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ঠাকুরগাঁও প্রতিনিধি: মৌসুমি শ্রমিকদের চাকরি স্থায়ীকরণসহ তিন দফা বাস্তবায়নের দাবিতে চার ঘণ্টার কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছেন ঠাকুরগাঁও সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা। আজ বুধবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত মিলগেট সংলগ্ন জামতলা এলাকায় এ কর্মবিরতি পালন করা হয়।

বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রায় ২০০ শ্রমিক-কর্মচারী এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। এতে বক্তব্য দেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর কবির, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ খান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, অর্থ সম্পাদক জাকিউল ইসলাম ও সমাজকল্যাণ সম্পাদক শাহজাহান আলী।

সমাবেশে বক্তারা জানান, যোগ্যতার ভিত্তিতে মৌসুমি শ্রমিকদের স্থায়ীকরণ এবং কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি শ্রমিকদের জন্যও ১৫ শতাংশ বিশেষ সুবিধা ও নতুন পে-স্কেল কার্যকর করতে হবে। দীর্ঘদিনের এই ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে চিনিকলে আখ রোপণ ও চিনি উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে নিজ নিজ কর্মস্থলে পূর্ণদিবস কর্মবিরতি ও প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি আদায় না হলে ধাপে ধাপে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।

এর আগে গত ১৫ জুলাই বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যানের কাছে আট দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি জমা দেয় শ্রমিক-কর্মচারী ফেডারেশন। এতে স্থগিত করা আগের অফিস আদেশ প্রত্যাহার করে স্থায়ী পদে সমন্বয় এবং মজুরী-কমিশনের শ্রমিকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানানো হয়েছিল।

মন্তব্য (০)





image

নড়াইলে ৫ বছরের শিশু জান্নাতুলের ধর্ষকের ফাঁসি এবং রায় দ্র...

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে ৫ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে(৫) ধর...

image

পাবনায় ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের জমি নির্বিঘ্নে প...

পাবনা প্রতিনিধিঃ পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুক...

image

দিনাজপুরের খানসামায় গরুর গাড়ীর সাথে ধাক্কায় অটোবাইক চালক ...

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় গরুর গাড়ীর সাথে...

image

রাণীনগরে আন্ত:জেলা চোর চক্রের আরো ৩ সদস্য আটক, ৫টি গরু উ...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের গোনা গ্রামে ঘটে যাওয়া আলোচ...

image

কালীগঞ্জে দুই বালুর গদিতে দস্যু হামলা, ব্যবসায়ীকে পিটিয়...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীপথে ট্র...

  • company_logo