ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ লেবাননে এখনো ৪ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। চলমান হামলা অব্যাহত থাকায় অনেক পরিবার নিরাপদে নিজ বাড়িতে ফিরতে পারছে না বলেও সংস্থাটি জানিয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক সাংবাদিকদের বলেন, আশ্রয়কেন্দ্রে বসবাস করা হাজারো পরিবার দিন দিন আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। তাদের অনেকেই নিম্নমানের আশ্রয়ব্যবস্থা, নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সেবার সীমিত সুযোগ এবং আয়ের উৎসের অভাবে ভুগছেন।
তিনি জানান, মৌলিক চাহিদা মেটাতে অনেক পরিবার এখন ঋণের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এমনকি প্রয়োজনীয় ওষুধ কিনতেও ধার করতে হচ্ছে তাদের।
দুজারিক আরও বলেন, বাস্তুচ্যুত অনেক পরিবার বারবার নিজ বাড়িতে ফেরার চেষ্টা করলেও নিরাপত্তাহীনতা, যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত অবকাঠামো এবং নিজ এলাকায় মৌলিক সেবার অভাবের কারণে তাদের আবারও আশ্রয়কেন্দ্রে ফিরে আসতে হয়েছে।
জাতিসংঘের ভাষ্য, এসব কারণে লেবাননে বাস্তুচ্যুত মানুষের মানবিক সংকট এখনো কাটেনি। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি এবং ক্ষতিগ্রস্ত এলাকায় প্রয়োজনীয় সেবা পুনঃস্থাপন না হওয়া পর্যন্ত অনেক পরিবারের নিজ বাড়িতে ফেরা অনিশ্চিতই থেকে যাবে।
নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...
নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...
নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

মন্তব্য (০)