• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‎ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে চলমান হামলায় যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। এর মাধ্যমে তিনি সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেওয়া নীতিই বহাল রাখলেন।

‎বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা জানিয়েছে, চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পুনরায় শুরু হওয়ার পর গত শুক্রবার উচ্চপর্যায়ের এক বৈঠকে ব্রিটিশ সরকার এ বিষয়ে আলোচনা করে। বৈঠকে ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া এবং ইংল্যান্ডের গ্লুচেস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড সামরিক ঘাঁটি আগের মতোই ব্যবহারের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

‎সূত্রগুলোর দাবি, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর অ্যান্ডি বার্নহ্যামকে এ সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করা হলে তিনি তাতে সম্মতি দেন। ফলে ইরানের ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবিলা এবং হরমুজ প্রণালির আশপাশের লক্ষ্যবস্তুতে হামলায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান এসব ঘাঁটি ব্যবহার করতে পারবে।

‎এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সর্বশেষ হামলায় ইরানের সামরিক কমান্ড কেন্দ্র, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

‎তবে ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে। বামপন্থি দলগুলো এবং লিবারেল ডেমোক্র্যাটদের অভিযোগ, ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়ে যুক্তরাজ্য পরোক্ষভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়ছে।

‎এদিকে প্রধানমন্ত্রী হওয়ার পর সোমবার (২০ জুলাই) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন অ্যান্ডি বার্নহ্যাম। প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্যের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিনি।

‎অন্যদিকে ট্রাম্পও সামাজিক যোগাযোগমাধ্যমে ফোনালাপকে ইতিবাচক উল্লেখ করে জানান, উত্তর সাগরের তেল, বাণিজ্য, সামরিক সহযোগিতা এবং হরমুজ প্রণালির নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

মন্তব্য (০)





image

বিক্ষোভে উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে শিক্ষা ব্যবস্থা সংস্কার ও শিক্ষামন্...

image

বিক্ষোভে উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে শিক্ষা ব্যবস্থা সংস্কার ও শিক্ষামন্...

image

‎ম্যানিলায় বাংলা‌দেশ-পা‌কিস্তা‌নের পররাষ্ট্রমন্ত্রীদের সা...

নিউজ ডেস্কঃ ফি‌লিপাই‌নের রাজধানী ম্যানিলায় পাকিস্ত...

image

বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

নিউজ ডেস্ক : জর্ডান ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি স...

image

অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ভারতের পার্লা...

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভব...

  • company_logo