• সমগ্র বাংলা

ছিনতাইয়ের উদ্দেশ্যে নাঈম হত্যা: ফরিদপুরে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে ব্যাটারিচালিত অটোচালক নাঈম শেখ হত্যা মামলায় দুই আসামি আসমত শেখ ও সাগর মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলাটির অপর আসামি আশিক শেখ নাবালক হওয়ায় তার বিচার কার্যক্রম বর্তমানে শিশু আদালতে চলমান রয়েছে।

মঙ্গলবার বিকেলে ফরিদপুরের জেলা ও দায়রা জজ (পারিবারিক আপিল আদালত)-এর বিচারক অশোক কুমার দত্ত এই রায় ঘোষণা করেন। রায় প্রদানের সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২২ সালের ২১ এপ্রিল অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক নাঈম শেখকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। নৃশংস এই হত্যাকাণ্ডের পর আসামিরা মরদেহ গুম করার উদ্দেশ্যে মাটিতে পুঁতে রাখে।

ঘটনার পরদিন, ২২ এপ্রিল, নিহত নাঈমের ভাই রাসেদ শেখ বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় আসমত শেখ, আশিক শেখ ও সাগর মোল্লাকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা ২০২২ সালের ১৫ মে আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। দীর্ঘ শুনানি, সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক বিশ্লেষণ শেষে আজ আদালত এই চূড়ান্ত রায় প্রদান করলেন।

রায়ের বিষয়ে ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আজিজুর রহমান বলেন,"উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে নাঈম শেখকে গামছা পেঁচিয়ে হত্যার অভিযোগটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলো, যা সমাজে অপরাধ দমনে একটি ইতিবাচক বার্তা দেবে এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধমূলক প্রবণতা কমাবে।"

মন্তব্য (০)





image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

১

সাতকানিয়া প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরি...

image

কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পে রক্ষা পেলেন ৩ শতাধিক প...

২

নিউজ ডেস্ক : কক্সবাজারের হোটেলে আবারও আগুন লেগেছে। এবার শহরের সুগন্ধা পয...

image

গোপালপুরে জামায়াতের মনোনীত প্রার্থী ও ওয়ার্ড সভাপতিদের নি...

৩

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে টাঙ...

image

পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় টাকাসহ এলজিইডির প্রকৌশলী আটক

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় অবৈধ লেনদে...

image

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

৫

নিউজ ডেস্ক : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের মধুখালী উপজে...

  • company_logo