• সমগ্র বাংলা

বানভাসী মানুষের স্বাস্থ্যসেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প, ৬ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের বন্যাকবলিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আলহাজ্ব শাহজাহান চৌধুরীর তত্ত্বাবধানে সোমবার (২০ জুলাই) দাইমারখীল দাখিল মাদরাসা প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কেরানীহাট কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সহযোগিতায় আয়োজিত এ মানবিক উদ্যোগে প্রায় ৬ শতাধিক বিভিন্ন রোগে আক্রান্ত নারী, পুরুষ, শিশু ও প্রবীণ রোগীকে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। রোগীদের স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

বন্যার কারণে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত অসহায় মানুষ এ ক্যাম্প থেকে উপকৃত হন।

চিকিৎসা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া-লোহাগাড়ার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢেমশা ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নেজাম উদ্দিন, ইউনিয়ন সেক্রেটারি হোছাইন আল হিশাম, মুহাম্মদ জাবেদসহ স্থানীয় বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, "বন্যার পর মানুষের সবচেয়ে বড় সংকটগুলোর একটি হলো স্বাস্থ্যসেবা। অনেক পরিবার চিকিৎসার খরচ বহন করতে পারে না। তাই মানবিক দায়িত্ববোধ থেকে আমরা তাদের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা করেছি। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।"

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম বলেন, "বন্যার পর ডায়রিয়া, জ্বর, চর্মরোগ ও পানিবাহিত রোগের ঝুঁকি বেড়ে যায়। তাই দ্রুত চিকিৎসা গ্রহণ, বিশুদ্ধ পানি পান, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প দুর্গত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।"

আয়োজকরা জানান, বন্যাদুর্গত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং স্বাস্থ্যঝুঁকি কমানোর লক্ষ্যেই এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। স্থানীয়রা এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে এমন কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

মন্তব্য (০)





image

কুমিল্লা ওয়াসা বোর্ডের নয়া চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ

কুমিল্লা প্রতিনিধি : সরকার কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্য...

image

নড়াইলের সাতবাড়িয়ায় প্রতিপক্ষের অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি : নড়াইলের পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়িয়া গ্রা...

image

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের তিন ব্যক্তিকে পুশইন প্রচেষ্ট...

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবনগর উপজেলার মাধবখালী স...

image

ফরিদপুরে ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার উচ্ছেদ অভিযান, পুনর...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর পৌর শহরকে দখলমুক্ত ও যানজটহীন রা...

image

কুমিল্লায় একসঙ্গে ৫ সন্তানের জন্ম, ২৪ ঘণ্টায় ৪ নবজাতকের ম...

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার মক্কা হাসপ...

  • company_logo