• সমগ্র বাংলা

দিনাজপুর ট্যাক্সেস বার এ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচনে দুই দফা দাবিতে সংবাদ সম্মেলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর ট্যাক্সেস বার এ্যাসোসিয়েশনের আসন্ন দ্বিবার্ষিক নির্বাচনে দুই দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন প্রতিদ্বন্দ্বী একটি প্যানেলের সাধারন সম্পাদক পদ প্রার্থী শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ্। 

 আজ সোমবার দুপুরে ইনকাম ট্যাক্স কর কমিশনারের কার্যালয় চত্তরে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের পদত্যাগ এবং পূনঃ তফশিল ঘোষণার দাবি করেছেন তিনি।

দাবির পক্ষে লিখিত বক্তব্য বিস্তারিত তুলে ধরে তিনি জানান, আসন্ন নির্বাচনে ১১ জুলাই ভোটার তালিকা প্রকাশ করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট মেহবুব হাসান চৌধুরী। ওই তালিকায় ৩২জনকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। তফশিল অনুযায়ী ১৩ জুলাই প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। ৩০ জুন তারিখো জারি করার একটি ভূয়া নোটিশ দেখিয়ে সাধারন সম্পাদক পদ প্রার্থী শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ্, সহ সাধারণ সম্পাদক পদ প্রার্থী এ্যাডভোকেট আব্দুল হাকিম, কোষাধ্যক্ষ পদ প্রার্থী দিলিপ চন্দ্র পালের মনোনয়নপত্র বাতিল ঘোষনা করেছে নির্বাচন পরিচালনা কমিটি।  যে নিয়মের দোহাই দিয়ে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, সেই নিয়ম ভেঙ্গেই এর আগে প্রতিদ্বন্দ্বী অপর প্যানেলের প্রার্থী মোল্লা মোহাম্মদ শাফায়েত হোসেন দুই দুইবার সহ সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়ে দ্বায়িত্ব পালন করেছেন, এমন নজির আছে। পক্ষপাতমুলক নির্বাচন কমিশনের পদত্যাগ এবং পুনঃ তফশিল ঘোষনা করা না হলে পরবর্তী কর্মসূচি গ্রহন করবেন তারা।

মন্তব্য (০)





image

কুমিল্লা ওয়াসা বোর্ডের নয়া চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ

কুমিল্লা প্রতিনিধি : সরকার কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্য...

image

নড়াইলের সাতবাড়িয়ায় প্রতিপক্ষের অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি : নড়াইলের পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়িয়া গ্রা...

image

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের তিন ব্যক্তিকে পুশইন প্রচেষ্ট...

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবনগর উপজেলার মাধবখালী স...

image

ফরিদপুরে ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার উচ্ছেদ অভিযান, পুনর...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর পৌর শহরকে দখলমুক্ত ও যানজটহীন রা...

image

কুমিল্লায় একসঙ্গে ৫ সন্তানের জন্ম, ২৪ ঘণ্টায় ৪ নবজাতকের ম...

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার মক্কা হাসপ...

  • company_logo