ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : নতুন একাধিক ওয়েবফিল্ম ও ধারাবাহিক নাটকের সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেত্রী দীপা খন্দকার।
সম্প্রতি কাজ করেছেন জাহিদ প্রীতমের পরিচালনায় ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি মেরিড’-এ। এ ছাড়া গতকাল থেকে শুরু করেছেন মহিন খানের পরিচালনায় সাত পর্বের ধারাবাহিক নাটক ‘কর্মফল’-এর কাজ। চলতি মাসে আরও কিছু নাটকের কাজ করবেন তিনি।
বর্তমান ব্যস্ত প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘হ্যাপিলি ম্যারিড ওয়েব ফিল্মের গল্পটা সুন্দর। দেখা যায় যে, আমার সঙ্গে যার বিয়ে হয় তার সঙ্গে বয়সের গ্যাপ প্রায় ১৮-২০ বছর। আমাদের মধ্যে সবসময় এটা সেটা নিয়ে ঝগড়া লেগেই থাকে। কিন্তু তারপরও আমরা সুখে শান্তিতে জীবন পার করে দিচ্ছি। অন্যদিকে দেখা যায়, এ প্রজন্মের ছেলে মেয়েরা বিয়ে করে বারবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান দিতে চায় যে, তারা খুব সুখে আছে।
কিন্তু আদৌ কী তারা সুখে থাকে, এমন সব বিষয় নিয়েই মূলত হ্যাপিলি ম্যারিড ওয়েব ফিল্মটি নির্মাণ করা হচ্ছে। খুব ভালো একটি কাজ হচ্ছে। আর কর্মফল নাটকটি নিয়েও আমি আশাবাদী।’
নিউজ ডেস্ক : অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ঢাকায় এসে পৌঁছেছেন জনপ্রিয় পাকিস্ত...
বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা ও সঞ্চালক ত...
বিনোদন ডেস্ক : জনপ্রিয় চিত্রনায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম। অভিনয়ের পাশা...
বিনোদন ডেস্ক : ভারতের কন্নড় সিনেমার তারকা যশের নতুন সিনেমা ...
বিনোদন প্রতিবেদক: বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী শুভ্র দেবক...

মন্তব্য (০)