• সমগ্র বাংলা

মুক্তাগাছা পৌরসভা নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে অধ্যক্ষ শামীমের নাম ঘোষণা

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহ প্রতিনিধি: আসন্ন মুক্তাগাছা পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত মেয়র প্রার্থী হিসেবে অধ্যক্ষ মো. শামীমের নাম ঘোষণা করা হয়েছে। বিষয়টি স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।  দলীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে অধ্যক্ষ মো. শামীমকে মুক্তাগাছা পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় অধ্যক্ষ মো. শামীম বলেন, "আল্লাহর ওপর ভরসা রেখে এবং মুক্তাগাছাবাসীর দোয়া ও সমর্থন নিয়ে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গঠনের লক্ষ্যে কাজ করতে চাই। নির্বাচিত হলে নাগরিক সেবার মান উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়া হবে।" এদিকে দলীয় নেতাকর্মীরা জানান, খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করা হবে এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। 

মন্তব্য (০)





image

এ বছরই ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: আইনমন্ত্রী

মাগুরা প্রতিনিধি: দেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও বিস...

image

বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির আত্মহত্যা

বগুড়া প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে সিএনজিচালিত অটোরিকশা...

image

নড়াইলে পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে রাজমিস্ত্রি খুন, এলাকায়...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় পাওনা টাকা ফেরত আন...

image

জাতীয় পরিবেশ পদকজয়ী মনির হোসেনকে সম্মান জানাতে এক মঞ্চে ৪...

গাজীপুর প্রতিনিধি : পরিবেশ ও নদী রক্ষায় দীর্ঘদিনের অবদানের স...

image

জামালপুরে ভুয়া ঠিকানা ব্যবহার করে সাবেক ছাত্রলীগ নেতার সর...

জামালপুর প্রতিনিধি : জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) নিজের স্থায়ী ...

  • company_logo