• সমগ্র বাংলা

ফুলবাড়ীতে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই, একজনকে আটকসহ ইজিবাইক উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবেশে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে কয়েক ঘন্টার মধ্যে একজনকে আটকসহ ইজিবাইকটি উদ্ধার করতে সক্ষম হয়েছে স্হানীয় থানা পুলিশ 

ফুলবাড়ী থানার ইনচার্জ আব্দুল লতিফ শাহ্ জানান, গতকাল শনিবার রাত ১০টার দিকে তিনজন আরোহি নিয়ে গন্তব্যে যাচ্ছিল ইজিবাইক চালক নবির উদ্দিন । ফুলবাড়ীর লক্ষ্মিপুর এলাকায় চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক নিয়ে পালিয়ে যায় তারা। মৃত ভেবে ইজিবাইক চালককে ফেলে রেখে যায় তারা। নবির উদ্দিন (৪০) বিরামপুরের ধর্মপুর গ্রামের বাসিন্দা।

 আশংকাজনক অবস্হায় তাকে উদ্ধার করে রাতেই দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ম আজ রবিবার সকালে মারা গেছে সে।

কয়েক ঘন্টার ব্যবধানে ছিনতাই এবং হত্যা জড়িত ৩ জনের মধ্যে রাতেই ফুলবাড়ী শহরে অভিযান চালিয়ে আকাশ আহমেদ (২২) একজন আটক করে ছিনিয়ে নেওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে৷ জড়িত অন্য ২জনকে আটকের চেষ্টা চালাচ্ছেন তারা।

মন্তব্য (০)





image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

১

সাতকানিয়া প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরি...

image

কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পে রক্ষা পেলেন ৩ শতাধিক প...

২

নিউজ ডেস্ক : কক্সবাজারের হোটেলে আবারও আগুন লেগেছে। এবার শহরের সুগন্ধা পয...

image

গোপালপুরে জামায়াতের মনোনীত প্রার্থী ও ওয়ার্ড সভাপতিদের নি...

৩

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে টাঙ...

image

পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় টাকাসহ এলজিইডির প্রকৌশলী আটক

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় অবৈধ লেনদে...

image

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

৫

নিউজ ডেস্ক : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের মধুখালী উপজে...

  • company_logo