ছবিঃ সিএনআই
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী বলেন, বিগত আওয়ামী সরকারের সময় দেশের অনেক ক্ষতি হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শিক্ষা ব্যবস্থার। এ সেক্টরটি একবারে পঁচে গেছে। এখন শিক্ষাখাতকে বাঁচাতে হলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার শিক্ষাখাতের আমূল পরিবর্তনের বিষয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছেন।
শনিবার (১৮ জুলাই) সকালে আদর্শ সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমি এডুকেশন পলিসি কুমিল্লা কনসেপ্ট নিয়ে কাজ করছি। এ কনসেপ্ট সরকারকে দিবো। এ নিয়ে আমি কুমিল্লায় শিক্ষক সমাবেশের আয়োজন করবো। এতে আপনারা প্রাথমিক শিক্ষকদের প্রতিনিধিরাও অংশ নিবেন। শিক্ষক সমাবেশে শিক্ষা মন্ত্রী ও প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী থাকবে। ওখানে আপনারা সকল দাবি তুলে ধরবেন।
তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষকদের উপর অনেক অবিচার করেছে। তারা নানাভাবে বঞ্চনার শিকার। বর্তমান বিএনপি সরকার প্রাথমিক শিক্ষকদের নিয়ে ভাবছে, তাদের সমস্যা সমাধানে কাজ করছে।
মনিরুল হক চৌধুরী বলেন, একজন শিক্ষক পারে ছাত্রকে পরিবর্তন করতে, সুপ্ত মেধাকে বিকশিত করতে। স্কুলে আমি অংকে ফেইল করতাম। আমার স্কুল জীবনে কোরবান আলী স্যার ছিলো। স্যারের নার্সিংয়ে আমি মেট্রিকে অংকে লেটার মার্কস পেয়েছি।
তিনি জানান, প্রাথমিক শিক্ষকদের বদলির বিষয়ে আমি কথা বলেছি, নতুন ডিজি আমাকে জানিয়েছে শিগগিরই বদলির বিষয়টি লোকাল প্রশাসনের হাতে ছেড়ে দিবে।
মতবিনিময় সভায় জহুরেন্নেসা সকরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আহমেদ চৌধুরীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন। উপস্থিত ছিলেন উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারসহ সকল প্রাথমিকবিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।
কক্সবাজার প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপ...
নওগাঁ প্রতিনিধি: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছ...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনি...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে নিখোঁজের দুইদিন পর হাত-পা বাঁধা ...
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে বিয়ে শেষে কনে নিয়...

মন্তব্য (০)