• সমগ্র বাংলা

ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর হাত-পা বাঁধা অবস্থায় পাটক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে নিখোঁজের দুইদিন পর হাত-পা বাঁধা অবস্থায় পাটক্ষেত থেকে ইউসুফ ফকির (৪৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার(১৮ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের মমিনখার হাট এলাকার একটি পাটখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইউসুফ ফকির ওই এলাকার সহির উদ্দিন ফকিরের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মমিনখার হাট এলাকা থেকে একটি অটোরিকশায় চড়ে বাড়ি দিকে রওনা দেন ইউসুফ ফকির। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শনিবার  স্থানীয়রা একটি পাটক্ষেতের সামনে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও পরিবারের সদস্যদের খবর দেয়। তার মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মাহমুদুল হাসান জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

আলফাডাঙ্গায় কলেজছাত্র হত্যা: প্রতিপক্ষের ১০ বাড়িতে দফায...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনি...

image

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, বর কনে সহ আহত ১২

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে বিয়ে শেষে কনে নিয়...

image

রাণীনগরের আলোচিত মাদক কারবারী সজীব দেবনাথ আটক

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের করজগ্রাম এলাকার আলোচিত মাদ...

image

বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার...

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থার খে...

image

পাবনায় বিদেশী রিভালবার ও দুই রাউন্ড কার্তুজসহ গ্রেফতার ১

পাবনা প্রতিনিধিঃ একটি বিদেশী রিভালবার ও ২ রাউন্ড কার্তুজসহ এ...

  • company_logo