ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সাবেক ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে চাটমোহর থানা পুলিশ।
শনিবার (১৭ জুলাই) পরিচালিত এ অভিযানে গ্রেফতার হন চাটমোহর উপজেলার বালুচর গ্রামের মো. চাঁদ আলীর ছেলে মো. সাদ্দাম হোসেন ওরফে বাপ্পী (৩৫) এবং একই গ্রামের মো. তাইজুল প্রামানিকের ছেলে মো. তাওহীদ প্রামানিক (৩২)।
পুলিশ জানায়, গ্রেফতার সাদ্দাম হোসেন ওরফে বাপ্পী চাটমোহর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। অপরদিকে তাওহীদ প্রামানিক সাবেক ৩ নম্বর ওয়ার্ড পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক ছিলেন।
চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। এদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
তবে কোন মামলায় বা কী অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে বিয়ে শেষে কনে নিয়...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের করজগ্রাম এলাকার আলোচিত মাদ...
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থার খে...
পাবনা প্রতিনিধিঃ একটি বিদেশী রিভালবার ও ২ রাউন্ড কার্তুজসহ এ...
পাবনা প্রতিনিধি : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন...

মন্তব্য (০)