ছবিঃ সিএনআই
কুমিল্লা প্রতিনিধি : প্রায় অর্ধযুগ পর কুমিল্লা মহানগর ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি গঠনকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও তৎপরতা। দীর্ঘদিন সাংগঠনিক কার্যক্রম স্থবির থাকার পর রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের সুযোগে সংগঠনটিকে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় নুরুল হক নূরের নেতৃত্বে গড়ে ওঠা ছাত্র অধিকার পরিষদ দীর্ঘ সময় রাজনৈতিক প্রতিকূলতার মধ্যে কার্যক্রম পরিচালনা করে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন বাস্তবতায় সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে কুমিল্লা মহানগর ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি চলছে। এ ক্ষেত্রে জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা তরুণ নেতৃত্বকে প্রাধান্য দেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে।
দলীয় একাধিক সূত্র জানায়, সম্ভাব্য নেতৃত্বের তালিকায় আলোচনায় রয়েছেন জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক নাইম জামান। একই সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলন কুমিল্লা জেলার সাবেক সংগঠক হাসান মাহদী, সংগঠনের সাবেক যুগ্ম আহ্বায়ক নাজমুল এবং বৈষম্যবিরোধী আন্দোলনের আদর্শ সদর উপজেলার সাবেক মুখপাত্র আসলাম সিদ্দিকীর নামও আলোচনায় রয়েছে।
এ ছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফ জিদনী ও মেহেদী হাসানকেও সম্ভাব্য নেতৃত্বের তালিকায় দেখা হচ্ছে। সংগঠনের নেতাকর্মীদের একটি অংশের মতে, প্রতিষ্ঠাকালীন সদস্য হওয়ায় সাইফ জিদনীর প্রতি নতুন ও পুরোনো উভয় প্রজন্মের নেতাকর্মীদের মধ্যে গ্রহণযোগ্যতা রয়েছে। নারী নেতৃত্বের ক্ষেত্রেও নাহিদার নাম গুরুত্বপূর্ণ পদপ্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছে।
সংশ্লিষ্টদের ভাষ্য, হাসান মাহদী সংগঠনের দুর্দিনে সক্রিয় থাকলেও সাম্প্রতিক সময়ে তার রাজনৈতিক নিষ্ক্রিয়তা নিয়ে সংগঠনের ভেতরে কিছু আলোচনা রয়েছে। অন্যদিকে জুলাই আন্দোলনের মাধ্যমে পরিচিতি পাওয়া নাইম জামান, আসলাম সিদ্দিকী ও নাজমুল বর্তমানে মাঠপর্যায়ে তুলনামূলকভাবে সক্রিয় রয়েছেন।
তবে নতুন কমিটিতে কারা স্থান পাচ্ছেন, সে বিষয়ে এখনো কেন্দ্রীয়ভাবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। সংগঠনের নেতাকর্মীদের প্রত্যাশা, অভিজ্ঞতা ও নতুন নেতৃত্বের সমন্বয়ে শিগগিরই কুমিল্লা মহানগর ছাত্র অধিকার পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
নড়াইল প্রতিনিধি :নড়াইল পৌরসভার মহিষখোলা এলাকায় চেতনানাশক দিয়ে হাবিবুর মোল্যা...
নিজস্ব প্রতিবেদক: বৃষ্টিভেজা এক শান্ত সন্ধ্যায় বাবা ও সন্তান...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ পৌরসভার কেপি আঞ্জুমানওয়ারা ফারুক উচ...
দিনাজপুর প্রতিনিধি : বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ শ্লোগানকে সামনে ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্য...

মন্তব্য (০)