ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে জেলার বিভিন্ন মন্দির থেকে রথযাত্রা বের করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মন্দিরগুলোতে গিয়ে শেষ করে। এতে সড়কের দুইপাশে বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশু ভক্তরা উৎসবে অংশ নেয়। ঢাক-ঢোল, পশুপাখির মুখোশে আনন্দ-উল্লাসে মুখরিত হয় শোভাযাত্রাটি।
রথ থেকে আম, জাম, কাঠাল, লটকন, লিচুসহ নানা প্রকারের ফল বিতরণ করা হয়।
হিন্দুশাস্ত্র মতে, রথের দড়ি টানলে বা স্পর্শ করলেও পূর্ণ লাভ হয়। রথযাত্রা তিথি যে কোনও শুভ কাজ শুরু করার শুভ তিথি। বছরের আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের এ রথযাত্রা। অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা।
সাতকানিয়া প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরি...
নিউজ ডেস্ক : কক্সবাজারের হোটেলে আবারও আগুন লেগেছে। এবার শহরের সুগন্ধা পয...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে টাঙ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় অবৈধ লেনদে...
নিউজ ডেস্ক : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের মধুখালী উপজে...

মন্তব্য (০)