• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে ১১ দলীয় ঐক্যের র‌্যালী ও আলোচনা সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি ঈশ্বরগঞ্জ কলেজের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। র‌্যালীর পূর্বে দত্তপাড়া বসুন্ধরা আবাসিক এলাকায় উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আমীর অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক হাসানের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক ও উপজেলা ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক এইচএম মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর মুহাম্মদ আব্দুল করিম।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আব্দুল করিম বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলন। শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে দেওয়া হবে না। তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে জাতীয় স্বার্থে সবাইকে এক কাতারে দাঁড়িয়ে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে হবে।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক হাসান বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনের শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং তাদের আদর্শ বাস্তবায়নে আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ শাহরিয়ারের পিতা আব্দুল মতিন, শহীদ কামাল হোসাইনের পিতা হাসিম উদ্দিন এবং শহীদ উবায়দুল হকের বোন মোছা. রোকসানা আক্তার। তারা শহীদ পরিবারের পক্ষ থেকে গণঅভ্যুত্থানের শহীদদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতির দাবি জানান এবং তাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন।

এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল খায়ের মুহাম্মদ বারকাতুল্লাহ, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ তানহার আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন, উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক এসএম আল মামুন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উপজেলা যুগ্ম সমন্বয়ক আকাশ, ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখার সভাপতি শিহাব উদ্দিন, সেক্রেটারি আবুল খায়ের খান ত্বহা, উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল আলীম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা শাখার সেক্রেটারি সারোয়ার জাহানসহ উপজেলা ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।###

মন্তব্য (০)





image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

১

সাতকানিয়া প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরি...

image

কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পে রক্ষা পেলেন ৩ শতাধিক প...

২

নিউজ ডেস্ক : কক্সবাজারের হোটেলে আবারও আগুন লেগেছে। এবার শহরের সুগন্ধা পয...

image

গোপালপুরে জামায়াতের মনোনীত প্রার্থী ও ওয়ার্ড সভাপতিদের নি...

৩

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে টাঙ...

image

পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় টাকাসহ এলজিইডির প্রকৌশলী আটক

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় অবৈধ লেনদে...

image

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

৫

নিউজ ডেস্ক : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের মধুখালী উপজে...

  • company_logo