• সমগ্র বাংলা

গোপালপুরে ১৬১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দেশব্যাপী পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে প্রধান মন্ত্রী তারেক রহমানের আহ্বানে সারাদেশের নেয় টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ১৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি করে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির বাস্তবায়নে গোপালপুর উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যৌথভাবে উদ্যোগ গ্রহণ করেছে।

এরই ধারাবাহিকতায় বুধবার (১৬ জুলাই) সকালে গোপালপুরের সূতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুরুল মোরশেদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, গোপালপুর থানার ওসি (তদন্ত) সালাউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আসলাম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার (লেলিন), উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিলকিস জাহানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। বিদ্যালয়ভিত্তিক এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যেও পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, এ কর্মসূচির আওতায় গোপালপুর উপজেলার ১৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি করে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। এতে উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আরও সবুজ ও পরিবেশবান্ধব হয়ে উঠবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মন্তব্য (০)





image

জন্মভূমির মানুষের পাশে দাঁড়াতে হেলিকপ্টারে ঢেমশায় আলহাজ্ব...

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বন্যায় সবচেয়ে ...

image

জীবিকার তাগিদে ত্রিশালে এসে লাশ হয়ে ফিরলেন শ্রমিক

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ...

image

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় সাংবাদিকদের সর্ববৃহ...

image

দিনাজপুর সীমান্তে বিজিবি'র অভিযানে ২দিনে ৮ লক্ষাধিক টাকা ...

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ২...

image

নারায়ণগঞ্জে আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে আগুন, ৯ ইউনিটের ...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে আদমজী রফতানি...

  • company_logo