• সমগ্র বাংলা

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন "উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের" বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 

এতে সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক ঐক্য, সাংবাদিকদের অধিকার ও কল্যাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

সভায় ঐক্য পরিষদের সভাপতি আজিজুল হক'র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, জামাল হোসেন, আব্দুস সালাম গফ্ফার ছন্দ, আলতাফ মাহমুদ, এনামুল হক, জিএম আশরাফ, আনিসুর রহমান, আরিফুর রহমান, শেখ নাসির উদ্দিন, শাহিন হোসেন ও সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন প্রমূখ।

সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার পাশাপাশি সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা আরও জোরদার করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভায় শার্শা উপজেলা সাংবাদিকতা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

জীবিকার তাগিদে ত্রিশালে এসে লাশ হয়ে ফিরলেন শ্রমিক

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ...

image

দিনাজপুর সীমান্তে বিজিবি'র অভিযানে ২দিনে ৮ লক্ষাধিক টাকা ...

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ২...

image

নারায়ণগঞ্জে আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে আগুন, ৯ ইউনিটের ...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে আদমজী রফতানি...

image

একই প্রকল্পের দ্বৈত বরাদ্দের ১কোটি টাকা হরিলুটের অভিযোগ, ...

নওগাঁ প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তার ব...

image

সাতকানিয়ায় নানা বাড়িতে বেড়াতে গিয়ে বন্যার পানিতে ডুবে শিশ...

সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মায়ের সঙ্গে নানা...

  • company_logo